ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ার শঙ্কায় শেয়ারবাজারে পতন

২০২৬ এপ্রিল ০৫ ১৪:৩৩:০৭
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাড়ার শঙ্কায় শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসারায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও গতকাল যুদ্ধ বৃদ্ধির হুঙ্কার দিয়েছেন। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে ইরানে ‘নরক নেমে আসবে’।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে।’

যার ফলে রবিবার (০৫ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১১২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৩ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫১২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬২৬ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৪ কোটি টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫ টি বা ৬.৪১ শতাংশের। আর দর কমেছে ৩৫৪ টি বা ৯০.৭৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১১ টি বা ২.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩ টির, কমেছে ১৪৮ টির এবং পরিবর্তন হয়নি ৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৭৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে