ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে ৪৭ শতাংশ

২০২৬ এপ্রিল ০৬ ১০:০৭:০৮
মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান বেড়েছে ৪৭ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৫-মার্চ ২৬) ব্যবসায় ৪৭ শতাংশ লোকসান বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪০) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৬৩) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৭৭ টাকা বা ৪৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.০২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৬৪) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.৩৮ টাকা বা ৫৯ শতাংশ।

২০২৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৯২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে