ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

শীর্ষ ঋণ খেলাপির তালিকায় শেয়ারবাজারের ৩ কোম্পানি

২০২৬ এপ্রিল ০৬ ২১:০৯:৩৮
শীর্ষ ঋণ খেলাপির তালিকায় শেয়ারবাজারের ৩ কোম্পানি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ২০২৫ সালের শেষ নাগাদ দেশে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় সংসদে। শীর্ষ ২০ ঋণ খেলাপির নাম ও তাদের ঋণের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে তালিকায় উঠে এসেছে শেয়ারবাজারের ৩ কোম্পানির নাম।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কুমিল্লা-৪ আবুল হাসনাত এর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর প্রকাশিত শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান হলো-

১। এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড২। এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড৩। সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড৪। এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড৫। সোনালী ট্রেডার্স৬। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)৭। গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড৮। কেমন ইস্পাত লিমিটেড৯। এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড১০। ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড১১। কেয়া কসমেটিকস লিমিটেড১২। দেশবন্ধু সুগার মিলস লিমিটেড১৩। পাওয়ার প্যাক মুতিারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড১৪। পাওয়ার প্যাক মুতিারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড১৫। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড১৬। কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড১৭। মুরাদ এন্টারপ্রাইজ১৮। সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড১৯। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড২০। রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

এরমধ্যে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও কেয়া কসমেটিকস লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে