ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুদ্ধ বিরতির খবরে শেয়ারবাজারে বড় উত্থান

২০২৬ এপ্রিল ০৮ ১৫:৫৩:০০
যুদ্ধ বিরতির খবরে শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ বিরতি শুরু হয়েছে। যার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। যাতে যুদ্ধ বিরতি শুরু হওয়ার পর বুধবার (০৮ এপ্রিল) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে।বুধবার (০৮ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৭ কোটি ১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকার বা ৬৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬৭ টি বা ৯৩.৩৮ শতাংশের। আর দর কমেছে ১৫ টি বা ৩.৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১১ টি বা ২.৭৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ১৯ টির এবং পরিবর্তন হয়নি ৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮১৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে