ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফুরফুরে মেজাজে প্রভা

২০২৬ এপ্রিল ০৮ ১০:৫৬:২৪
ফুরফুরে মেজাজে প্রভা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। তার অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছিলেন। বর্তমানে প্রভা স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে এবং সেখানেই নিজের নতুন পেশায় মনোযোগ দিয়েছেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। এবার একগুচ্ছ ছবিতে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন প্রভা। ছবি শেয়ার করে প্রভা ক্যাপশনে লিখেছেন, ‘ফিল্টার ছাড়া আমি, আর সাথে আমার এই বিনা পয়সার লাইটিং টিম।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, শেয়ার করা ছবিগুলোতে প্রভাকে দেখা গেছে একটি মনোরম সমুদ্রতীরবর্তী পরিবেশে। হালকা রঙের ফুলেল পোশাক, মাথায় বড় সান হ্যাটে ধরা দিয়েছেন তিনি।

সাজগোজ ছাড়াই প্রভা নিজের স্বাভাবিক লুকে ধরা দিয়েছেন, যা ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। গয়না, হালকা মেকআপ এবং ক্যাজুয়াল পোশাকে তিনি নজর কেড়েছেন।

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘মানুষের বয়স হলে সৌন্দর্য কমে। আর আমি দেখছি আপনার বয়স যতই বাড়ছে, সৌন্দর্য ততই বাড়ছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক সুন্দর লাগছে।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন