ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন

২০২৬ এপ্রিল ০৮ ১৬:৪৪:২৯
ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০৮ এপ্রিল) ব্লক মার্কেটে ৩৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৩৮ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৬৬২ টি শেয়ার ১৩০ বার হাত বদলের মাধ্যমে ৩৮ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিকিউ বলপেনের ৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৯৮ লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৪ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে