ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

সাপ্তাহিক লুজারের শীর্ষে এপিএসসিএল কূপন বেয়ারিং বন্ড

২০২৬ এপ্রিল ১০ ১১:০০:৪২
সাপ্তাহিক লুজারের শীর্ষে এপিএসসিএল কূপন বেয়ারিং বন্ড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৯ মার্চ-০২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে এপিএসসিএল কূপন বেয়ারিং বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ১৫.৫৬ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১১.৩৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৮৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৯.৪৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৩৮ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.৩৩ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৮.০০ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে