ফিরলেন শার্লক হোমস
বিনোদন ডেস্ক : গ্যাংস্টার কমেডি সিনেমা বা বড় পরিসরের অ্যাকশন–অ্যাডভেঞ্জার গাই রিচিকে অনেকভাবেই মনে রাখা যায়। তবে রহস্যপ্রেমীরা এই ব্রিটিশ নির্মাতাকে আলাদাভাবে মনে রাখবেন শার্লক হোমসকে পর্দায় নিয়ে আসার জন্য। ২০১১ সালে রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে ‘শার্লক হোমস’ সিনেমা বানান রিচি, পরে আসে এর সিকুয়েলও। অস্কার মনোনয়নের সঙ্গে বক্স অফিসে ব্যবসাও করেছিল সিনেমাগুলো। সঙ্গে এই শতকে প্রখ্যাত এই গোয়েন্দার চলচ্চিত্র রূপায়ণে নতুন মানদণ্ডও তৈরি করেন রিচি। দীর্ঘ বিরতির পর গাই রিচি যখন আবার শার্লকের গল্প বলবেন নিশ্চিতভাবেই সেটা আলাদা আগ্রহ তৈরি করে। গত মাসে মুক্তি পাওয়া অ্যামাজনের সিরিজ ‘ইয়ং শার্লক’ নিয়েও তাই শার্লক–ভক্তদের তুমুল কৌতূহল ছিল; গাই রিচি কি পারলেন এবার প্রত্যাশা মেটাতে?
একনজরে সিরিজ: ‘ইয়ং শার্লক’ ধরন: মিস্ট্রি, অ্যাডভেঞ্চার পরিচালনা: গাই রিচি, অ্যান্ডার্স অ্যাংস্ট্রোম, ড্যানি গর্ডন ও ট্রাইসিয়া ব্রুক অভিনয়: হিরো ফিনিস টিফিন, ডোনাল ফিন, ম্যাক্স আয়রনস, জোসেফ ফিনিস, নাতাশা ম্যাকেলহোন, জিনে সেং স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও পর্ব সংখ্যা: ৮ রানটাইম: ৪৬–৫৫ মিনিট ‘ইয়ং শার্লক’-এর গল্প শুরু হয় সেই সময়ে, যখন শার্লক কিংবদন্তি গোয়েন্দা হয়ে ওঠেননি। বয়স মাত্র ১৯। এক রকম বখাটে, পকেটমারে পারদর্শী এক তরুণ, যাঁর জীবন বারবার বিপদের দিকে ঝুঁকে পড়ে। জেল থেকে মুক্তি পেতে তাঁকে সাহায্য করে তাঁর বড় ভাই মাইক্রফট হোমস (ম্যাক্স আয়রনস)। তরুণ শার্লক (হিরো ফিনিস টিফিন) অগোছাল, বিদ্রোহী, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা।
পরিবারের অবস্থাও জটিল। বাবা সেলাস (জোসেফ ফিনিস) বাড়ি থেকে দূরে থাকেন, গবেষণায় ব্যস্ত। মা কর্ডেলিয়া (নাতাশা ম্যাকেলহোন) মানসিক চিকিৎসালয়ে বন্দী। ছোট বোনের মৃত্যু পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। এই ট্র্যাজেডিই শার্লকের মানসিক গঠনে গভীর ছাপ ফেলে।
শার্লক হোমসের নাম শুনলেই দর্শক দারুণ বুদ্ধিমান আর পর্যবেক্ষণে সিদ্ধহস্ত কাউকে আশা করেন। কিন্তু রিচি এখানে শার্লককে ভিন্ন পথে নিয়ে গেছেন। সিরিজের শুরুতেই দেখা যায় শার্লক ছোটখাটো অপরাধের জন্য কারাবন্দী। ভাই মাইক্রফট হোমস উদ্ধার করে অক্সফোর্ডে পাঠানোর ব্যবস্থা করেন। তবে সেখানে সরাসরি ভর্তি নয়, বরং তিনি স্কুলের পোর্টারের সহকারী হিসেবে কাজ শুরু করেন। এই অংশটি খুব অল্প সময় ধরে দেখা যায়, যেন দর্শককে বোঝানো হয় শার্লককে বিনম্র হতে শেখানো হচ্ছে, কিন্তু আসল গল্পের সঙ্গে এটি খুব বেশি সম্পর্কিত নয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করতে গিয়ে শার্লক জড়িয়ে পড়েন এক জটিল ঘটনায়—চুরি হয়ে যায় এক গুরুত্বপূর্ণ চীনা স্ক্রল, যা নিয়ে এসেছিলেন প্রিন্সেস গুলুন শোআন (জিনে সেং)। ঘটনাটি দ্রুতই রূপ নেয় বড় এক ষড়যন্ত্রে, যেখানে খুন, বিস্ফোরণ ও রাজনৈতিক ক্ষমতার ছায়া জড়িয়ে পড়ে।
এই তদন্তে শার্লকের সঙ্গী হন জেমস মরিয়ার্টি (ডোনাল ফিন)! চমকে উঠবেন না, ভবিষ্যতে এই মরিয়ার্টি আর শার্লক চরম শত্রু হলেও এই সিরিজে তাঁদের সম্পর্ক শুরু হয় বন্ধুত্ব দিয়ে। এই বন্ধুত্বই সিরিজের অন্যতম আকর্ষণ—কারণ, এখানেই তৈরি হয় ভবিষ্যতের সংঘাতের বীজ।
গাই রিচি স্টাইলিশ, দ্রুতগতির গল্প বলার জন্য পরিচিত। ‘ইয়ং শার্লক’-এও সেই ছাপ স্পষ্ট। ফাস্ট কাট, চটপটে সংলাপ, স্লো মোশন অ্যাকশন—সব মিলিয়ে সিরিজটি আধুনিক দর্শকের জন্য সাজানো। এটিই সিরিজটির শক্তির জায়গা। ‘ইয়ং শার্লক’ দর্শকদের নিয়ে যায় এমন দুনিয়ায় যেখানে রহস্য, পারিবারিক ড্রামা আর রসবোধ একসঙ্গে কাজ করে।
তবে মুশকিল হলো, সিরিজটিতে অনেক কিছু একসঙ্গে করার চেষ্টা করেছেন নির্মাতারা। আটটি পর্বের সিরিজে এতগুলো সাবপ্লট যথাযথভাবে বিকশিত হয়নি। কখনো সিরিজটি রহস্যের চেয়ে অ্যাকশনের দিকে বেশি ঝুঁকে পড়ে। সংলাপ কখনো দীর্ঘ, কখনো তাড়াহুড়া—আর প্রতিটি দৃশ্য যেন কেবল পরবর্তী অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রস্তুতি। আটটি পর্বজুড়ে একসঙ্গে চারটি দুর্বল সাবপ্লট সামলাতে হয়, যার কোনোটিই যথেষ্ট গভীর নয়।
শেষ দুই পর্বে গল্প আবার দ্রুতগতিতে এগোতে শুরু করে, একের পর এক আসা চমক দেখতে মন্দ লাগে না। তবে শার্লক কখনোই সেই আর্থার কোনান ডয়েলের শার্লক হয়ে উঠতে পারেন না। সিরিজটিতে শার্লককে বুদ্ধির খেলায় সিদ্ধহস্ত নন বরং অ্যাকশন হিরো হিসেবে দেখা যায়। শার্লকের বিখ্যাত পর্যবেক্ষণক্ষমতা সিরিজটিতে প্রায় দেখাই যায় না। মাঝে মাঝে চেষ্টা করা হয় তার মানসিক প্রক্রিয়াগুলো ভিজ্যুয়ালাইজ করার, কিন্তু তা আকৃষ্ট করতে ব্যর্থ। এসব দুর্বলতা ওয়াটসনের অনুপস্থিতির কথা বারবার মনে করিয়ে দেয়। ফলে মরিয়ার্টির উপস্থিতি শার্লকের তুলনায় অতিরিক্ত মনে হয়।
অভিনয়ও গড়পড়তা। তরুণ শার্লক হিসেবে হিরো ফিনিস টিফিন চলনসই। পারিবারিক জটিলতা, তরুণ বয়সের অস্থিরতা, অসহায়ত্ব ভালোভাবে সামলানোর চেষ্টা করেছেন তিনি। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ–ব্লাড প্রিন্স’–এ তরুণ টম রিডল হিসেবে যিনি দারুণ ছাপ ফেলেছিলেন, এখানে তিনি অনেকটাই নিষ্প্রভ। তাঁর অভিনয়ে চরিত্রের গভীরতা বা স্বতন্ত্রতা ফুটে ওঠে না, বরং মনে হয় তিনি শার্লকের অনুকরণ করছেন, নিজস্ব কিছু তৈরি করতে পারছেন না। তবে জেমস মরিয়ার্টি চরিত্রে ডোনাল ফিন দারুণ করেছেন। সিরিজটিতে অনেক ক্ষেত্রেই বরং শার্লকের চেয়েও উজ্জ্বল তিনি। কলিন ফারেল, নাতাশা ম্যাকেলহোনদের মতো পার্শ্ব অভিনেতারাও নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন।
পিরিয়ড পিস হিসেবে অবশ্য উতরে গেছে ‘ইয়ং শার্লক’। ভিক্টোরিয়ান যুগের পোশাক, অক্সফোর্ডের সময়কাল পুনর্নির্মাণ, দুর্দান্ত ভিজ্যুয়াল, সেট ডিজাইন আর মানানসই আবহসংগীতের জন্য প্রশংসা পাবেন নির্মাতারা। তাই বিরতির পর পর্দায় শার্লকের প্রত্যাবর্তন পুরোপুরি নিঁখুত না হলেও একবার দেখাই যায়।
পাঠকের মতামত:
- নতুন কোম্পানি ছাড়া শেয়ারবাজারের গভীরতা বাড়ানো সম্ভব নয়: বিএমবিএ
- লুজারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- ২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
- ১৫ বছর পর শাহরুখ-কারিনা
- কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
- রাজস্ব ঘাটতি নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা, উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা, মানি লন্ডারিং খুঁজবে সিআইডি
- সায়হাম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- বিনিয়োগযোগ্য পণ্য না থাকলে শিক্ষা দিয়ে লাভ হবে না
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- স্বল্পমেয়াদি লাভের জন্য শেয়ারবাজার নয়: সিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান
- দুর্বল শেয়ারে কঠোর আইন চায় ডিএসই
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে ই-ক্যাবলস
- ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- ৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা
- শীর্ষ ২০ খেলাপির জন্য আলাদা কৌশল, ১৮ মাসের রোডম্যাপ
- ভালোবাসার পর বিয়ে, শেষ পর্যন্ত বিচ্ছেদ—বাংলাদেশের আলোচিত তারকা জুটিগুলো
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ





.jpg&w=50&h=35)








