মিরপুরে স্পিনিং উইকেট বানিয়েও হেরে গেল বাংলাদেশ
মিরপুর টেস্টে স্পিনিং উইকেট বানিয়েও নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। খুব স্বাভাকিবভাবেই এখন আলোচনা ঘরের মাঠের সুবিধা নেওয়া না–নেওয়া নিয়ে। আসলে ঘরের মাঠে টেস্টের উইকেট কেমন হওয়া উচিত?
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেটে বইছিল বিশ্বকাপে ব্যর্থতার বিষাদ সুর। সিলেটে স্মরণীয় টেস্ট জয়ে সেই সুর কিছুটা বদলেছে। মিরপুর টেস্টে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ দল যখন জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে গেল, তখন আলোচনাটা মোড় নিল ঘরের মাঠের সুবিধা নেওয়া না–নেওয়ার বিতর্কে। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন মনে করেন, ঘরের মাঠে বাংলাদেশ দলের স্পিন স্বর্গেই খেলা উচিত। টেস্ট ক্রিকেটকে তিনি শেখার বা পরীক্ষা-নিরীক্ষার জায়গা হিসেবে দেখেন না। সে জন্য দুটি প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ আছে।
ভিন্ন মতও আছে। ক্রিকেট বিশ্লেষক ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমূল আবেদীন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উইকেটে খেলাকে ব্যাখ্যা করেছেন পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেয়ে যাওয়া নিয়ে। মিরপুর টেস্টে হারকে তিনি প্রতিপক্ষের জন্য খোঁড়া গর্তে নিজেরাই পড়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন, যা তাঁর কাছে, ‘হতাশার, মানহানিকর আর অসম্মানের’।
বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত, তার একটাও ব্যাখ্যাও আছে নাজমূল আবেদীনের কথায়, ‘ঘরের মাঠে জয়ের কোনো নিশ্চয়তা আগামীতে আর থাকবে না এবং এটি যেকোনো দলের বিরুদ্ধেই। অন্য সবাই আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছে। এই সত্য আমরা যত দ্রুত অনুধাবন করব, ততই মঙ্গল। এটি মাথায় রেখেই এখন থেকে কৌশল নির্ধারণ করতে হবে।’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনেরও মিরপুর উইকেটের অতিরিক্ত স্পিন পছন্দ হয়নি। সিলেট টেস্টের উইকেটের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘সিলেটে বাউন্স ধারাবাহিক ছিল। মিরপুরে সেটা ছিল না। আমি মিরপুরের উইকেটকে কোনোভাবেই ভালো বলব না।’
দুটি টেস্টই বাংলাদেশ দল খেলেছে এক পেসার নিয়ে। তিনি টেস্ট দলের বোলিং আক্রমণে স্পিন ও পেসের মিশেল দেখতে চান, ‘আমরা গত কয়েক বছর যেহেতু পেসারদের পেছনে অনেক বিনিয়োগ করেছি, আমরা তাদের সুযোগ দিতে পারতাম। আমরা যদি পেস ও স্পিন মিশিয়ে আক্রমণটা সাজাতে পারতাম, তাহলে ভালো হতো। মিরপুরের উইকেটটা আরেকটু ভালো হতে পারত।’
এ ধরনের উইকেটে খেলতে হলে যে ধরনের প্রস্তুতি দরকার, সেটাও খেলোয়াড়দের ছিল কি না, সে প্রশ্নও তুলেছেন আশরাফ, ‘যদি এ ধরনের উইকেটে খেলবেই, তাহলে খেলোয়াড়দের এ ধরনের উইকেটে খেলার যথেষ্ট প্রস্তুতির সুযোগ দিতে হবে। জাতীয় লিগে বা বিসিএলে তো ওরা এ ধরনের উইকেটে খেলে না। তিন সংস্করণের ব্যস্ততায় এ ধরনের উইকেটে খেলার জন্য যে মনোযোগ, শ্রম দেওয়া দরকার সেটাও নিশ্চিত দেওয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে আমাদের ভাবনাটা পরিষ্কার হওয়া জরুরি।’
আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ মিরপুরে ব্যাটিং স্বর্গ দেখতে চেয়েছিলেন। তাঁর যুক্তি, ‘সিলেটের উইকেটের কথাই আগে বলি। সেখানে কিন্তু বাউন্স ছিল, তবে দুই দলই সেখানে রান করতে পেরেছে। মিরপুরে ভালো ব্যাটিং উইকেটে খেলতে পারত। ছেলেরা দুটি ইনিংস পেত রান করার জন্য। সেখানে ড্র হলেও বাংলাদেশের সিরিজ জয়ের সুযোগ ছিল। ব্যাটসম্যানদেরও তো বাঁচাতে হবে, ওদের বড় ইনিংস খেলার একটা মঞ্চ তৈরি হতো।’
বিশ্বকাপ থেকেই বাংলাদেশের খেলাগুলো পেশাদার বিশ্লেষক হিসেবে দেখছেন মোহাম্মদ আশরাফুল। তিনি ঘরের মাঠে স্পিন স্বর্গে খেলার পেছনে দলের ভাবনার পক্ষেই বললেন, ‘সিরিজ জয়ের জন্যই নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত। দল যেহেতু ১-০ তে এগিয়ে ছিল, খেলাগুলোও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই টেস্ট জিততে পারলে আমরা তো এগিয়ে যেতাম। আসলে একেকজনের একেকটা মত। অনেকে চিন্তা করছেন, ভালো উইকেট করে ড্র করলে হয়তো সিরিজটা আমাদের হতো। ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে জেতার জন্য খেলবে।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














