ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শেয়ারবাজারে বড় পরিবর্তনের পরিকল্পনা আছে- অর্থমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২০ ২২:৫৮:০০
শেয়ারবাজারে বড় পরিবর্তনের পরিকল্পনা আছে- অর্থমন্ত্রী

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসুর মাহমুদ চৌধুরী বলেন, শেয়ারবাজারের উপর জনগন যে আস্থা হারিয়ে ফেলেছে, সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই বাজার পরিচালিত হতে হবে স্বচ্ছতার সঙ্গে। এখানে স্বচ্ছতার ব্যাপারে কোন ধরনের আপোষ করা যাবে না। সবমিলিয়ে পুরো শেয়ারবাজারে একটা বড় পরিবর্তনের পরিকল্পনা আমাদের আছে। যা হলে শেয়ারবাজারে বড় ধরনের বিপ্লব ঘটবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের বলেন, শেয়ারবাজার যে একটু বেড়েছে, এটা সুখবর নিশ্চয়। তবে এই বাড়া দিয়ে শেয়ারবাজার চাঙ্গা হবে না। এটা হয়তো গণতান্ত্রিক সরকার আশায় আস্থা বেড়ে হয়েছে। এই বাড়াটে কে আমি বাড়া বলব না।

তিনি বলেন, শেয়ারবাজারে একটা পূর্ণাঙ্গ পরিবর্তন আনতে হবে। শেয়ারবাজারকে নিয়ে, বিএসইসিকে নিয়ে, আমাদের অনেকগুলো আইনকানুন পরিবর্তনের মাধ্যমে পরিবেশ সৃষ্টি করতে হবে। যাতে ভালো শেয়ার বাজারে আসে। যেনো জনগন সেখানে বিনিয়োগ করার সুযোগ পায়। দেশী ও বিদেশী ফান্ড আনতে হবে শেয়ারবাজারে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের উন্নয়নের মাধ্যমে সারাদেশের উন্নয়ন হবে। এই বাজারের মাধ্যমে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে। এছাড়া দ্রব্যমূল্যের স্থিতিশীলতা আসবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন