একাধিকবার আটকে গেলেন শাকিব খান ১৫ সেকেন্ডের পথে
ঢাকা শহরের ট্রাফিক জ্যাম ঠেলে ঢাকাই সিনেমার ‘কিং খান’ পৌঁছালেন কারওয়ান বাজারের একটি পাঁচ তারকা হোটেলের বল রুমের সামনে। পাশের কক্ষে সংবাদ সম্মেলন। গাড়ি থেকে নেমে ঠিক ১০ সেকেন্ডের পথ। সেই পথেই যেতেই একাধিকবার আটকে যেতে হলো শাকিব খানকে। গাড়ির থেকে নামার পর হুমড়ি খেয়ে পড়লেন একদল সাংবাদিক ও শাকিব ভক্তরা। বারবার থেমে যেতে হলো ঢালিউডের বীরদর্পে ছুটে চলা শাকিবকে।
শাকিবকে দেখে মুহূর্তেই ভিড় আরও বেড়ে যেতে থাকে। চারপাশ থেকে ফ্ল্যাশ লাইট আর ভিডিও রেকর্ডিং চলছে। কেউ যেন কাছে আসতে না পারেন, সে জন্য শাকিব খানকে ঘিরে রাখা। কিন্তু এত সবের মধ্যে অনেক অনুরোধ করেও ভিড় ঠেলে সরানো গেল না। কিছুদূর সারানো গেলেও পরেই আবার পা বাড়ানোর জায়গা নেই। এদিকে শাকিব খানের হাস্যোজ্জ্বল চেহারা দূর থেকেও বোঝা যাচ্ছে। উপচে পড়া এই ভিড়ে নেই কোনো বিরক্তির ছাপ। মূলমঞ্চের ভেতর ও বাইরে অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পর বসার সুযোগ পেলেন এই তারকা। মাত্র ১০ সেকেন্ডের পথ পার হতে লেগে গেল পাঁচ মিনিটের বেশি।
ভেতরে গিয়ে বসার পর আবারও গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরলেন শাকিবকে। অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব। মঞ্চ থেকে তখন কড়া ভাষায় অনুষ্ঠানের উপস্থাপিকা মৌসুমী মৌ বলতে শুরু করলেন, ‘এভাবে ভিড় করলে অনুষ্ঠান শুরু করতে পারব না। দয়া করে সাংবাদিক ভাইয়েরা নির্দিষ্ট জায়গায় যান।’ কিন্তু কে শোনে কার কথা। অবশেষে দীর্ঘ চেষ্টায় ভিড় সরানো গেল। পাঠকদের হয়তো প্রশ্ন, এত ভিড় ঠেলে কোথায় কী করছেন শাকিব খান? এবার খোলাসা করা যাক।
গতকাল সোমবার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যেন স্মরণীয় একদিন। এই প্রথম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ লিমিডেট ও ভারতের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস একসঙ্গে কাজ করছে। তিনটি বড় প্রতিষ্ঠান বাংলা সিনেমাকে এগিয়ে আজ নতুন সিনেমার নাম ঘোষণা করে। পর্দায় দেখানো হয় শাকিব খানের সফল সিনেমার ফুটেজ। তখন আর নতুন করে বুঝতে বাকি থাকে না এই চমক শাকিবকে ঘিরে।
ঘোষণা করা হয়, আগামী ঈদুল আজহায় ‘তুফান’ সিনেমা নিয়ে আসছেন এই তারকা। সিনেমাটি পরিচালনা করবেন ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ পরিচালক রায়হান রাফী। অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। সেই পোস্টার এখন ফেসবুকে ভাইরাল হয়েছে। শাকিব খানের ফেসবুক পেজ থেকেই শেয়ার হয়েছে হাজারের বেশি। ফেসবুক যেন ‘তুফান’ময়। বিনোদন অঙ্গনের অনেকেই পোস্টারটির প্রশংসা করছেন।
প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের সিনেমার কি এবার ঘুরে দাঁড়ানোর সময়। যার শুরুটা কি এখানেই? সেই কথা উঠে এল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনির মুখে। তাঁরা একসঙ্গে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চান। বাংলার বৃহৎ দর্শকের কাছে পৌঁছাতে চান।
দেশের সিনেমাকে এগিয়ে নিতে কী বললেন শাকিব খান? তার আগে বলে নেওয়া ভালো, বিশ্ব সিনেমা যে দিন দিন এগিয়ে যাচ্ছে, সেই বিষয়ে ভালোই ধারণা রয়েছে কিং খানের। কীভাবে দক্ষিণের সিনেমা বলিউডের সঙ্গে মিলে বড় বাজার তৈরি করছে, কীভাবে দর্শক তৈরি সেসব যেন ভাবায় এই ঢালিউডের কিং খানকে। তাঁর বক্তব্য সে কথাই বলে।
কথার শুরুতে শাকিব বলেন, ‘আয়োজনটা বড় হবে জানতাম। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী প্রোডাকশন হাউস একসঙ্গে রয়েছে। তিনটা পাওয়ার হাউস একসঙ্গে। যে কারণে আয়োজনটা বড় হবে স্বাভাবিক কিন্তু এত বড় হবে আমার ধারণা ছিল না।’
এই সময় শাকিব দেশের সিনেমাকে দাঁড় করান বিদেশি সিনেমা বাজারের সামনে। সেখানে ঢালিউড সিনেমা অবস্থান কোথায়, বাধা কোথায়, সেসব তুলে ধরেন এই তারকা। তিনি বলেন, ‘সাউথের সিনেমা এখন হাজার কোটি টাকার ক্লাসে যাত্রা শুরু করেছে। সেখানে সাউথ ও বলিউড এক হয়ে কাজ করছে। তারা “বাহুবলী”, “কেজিএফ”–এর মতো সিনেমা বানিয়েছে। তারা এখন একসঙ্গে কাজ করছে। আগে এমনটা ছিল না। এই কারণে তাদের সিনেমা আজ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে। কিন্তু আমরা কেন পিছিয়ে?’
ঢালিউড সিনেমা নিয়ে শাকিব খানের স্বপ্ন কী? ঢালিউড সিনেমা নিয়ে কী ভাবেন? শাকিবের মুখেই তা শোনা যাক, ‘স্বপ্ন দেখতাম কোনো দিন দাঁড়িয়ে বলব, আমাদের সিনেমা যুক্তরাষ্ট্রে কী অবস্থা, কতটা শো চলল, বুকিং কেমন; কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের কী অবস্থা..।’ কিছুটা থেমে শাকিব আবার বলতে থাকেন, ‘আমাদের অগ্রযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। “সুড়ঙ্গ”, “প্রিয়তমা” রিলিজের পরে দেশের পরে বিদেশেও জনপ্রিয়তা পেয়েছে। প্রবাসী বাঙালিরা গর্ব করে বলেছে, “এগুলোই আমাদের সিনেমা।” এটা ছিল মুগ্ধ করার বিষয়।’
চলতি বছরটা যেন শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটি বছর। এর কারণ ‘প্রিয়তমা’ দেশ–বিদেশে তুমুল আলোচনা তৈরি করেছিল। সব শ্রেণির দর্শক সিনেমা দেখেছেন। সিনেমাটি নিয়ে প্রবাসীদের আগ্রহের কথা এখনো এই তারকা ভুলতে পারেননি। ইতালির গণমাধ্যমে নিজের সিনেমা দেখতে আসা দর্শকদের ভিড় দেখে দেশের সিনেমা নিয়ে আরও বেশি আগ্রহী হয়ে ওঠেন শাকিব।
নিজের বক্তব্যে দেশের সিনেমা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন শাকিব খান। দীর্ঘদিন ধরে দেশের প্রযোজক ও পরিচালকেরা যে স্বপ্ন দেখেছেন, সেটা যেন আর খুব বেশি দূরে নয়। সেদিকেই তাকিয়ে আছেন শাকিব। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমাদের সিনেমা ১০০ কোটি টাকা আয় করবে। গ্রোস সেল করবে। একটা সময় এমনও মনে হবে যে বাংলা সিনেমার জন্য ১০০ কোটি টাকাও কম। এর কারণ দেশের জনসংখ্যা। নর্থ আমেরিকায় আমাদের ১২ থেকে ১৪ লাখের মতো প্রবাসী রয়েছেন। আবার পশ্চিমবঙ্গের দর্শকও কিন্তু নর্থ আমেরিকায় থাকেন। শুধু নর্থ আমেরিকার বাংলা দর্শক ২৫ থেকে ৩০ লাখ লাখ। সেখানে মিলিয়ন ডলারের বাজার তৈরি হয়ে আছে। শুধু দরকার ছিল বাংলার বড় একটা কোলাবোরেশনের। একসঙ্গে মিলে কাজ করার। একসঙ্গে কাজ না করলে দেশের সিনেমাকে সেই জায়গায় আমরা কখনোই দেখতে পারব না।’
যৌথভাবে ঢালিউড সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকে সাধুবাদ জানান শাকিব খান। এর সঙ্গে এই তারকাকে রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রযোজনা প্রতিষ্ঠান ও চরকির প্রতি। সবশেষে শাকিব খান হেসে বলেন, ‘শত কোটি টাকা ব্যবসা করলে কত দেবে আমাকে? ২৫ ভাগ আমার?’ এরপর হাসতে হাসতেই মঞ্চ থেকে নামেন এই তারকা। উপস্থিত সাংবাদিকেরাও শাকিবের কথায় না হেসে পারেন না।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














