ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পে। জ্বালানির অপ্রতুলতার পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে এবারও নতুন করে ব্যয় না বাড়লেও প্রকল্পের মেয়াদ দ্বিতীয় দফায় আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সামগ্রিক প্রকল্প ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ‘যমুনা ও পদ্মা নদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভ্যাকুয়েশন সংশ্লিষ্ট ৪০০ কেভি ও ২৩০ কেভি রিভার ক্রসিং সঞ্চালন লাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সম্প্রতি বিদ্যুৎ সচিব মিরানা মারুখের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় কাজের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভার বিবরণী থেকে জানা যায়, যমুনা নদীর মাঝপথে বিশাল আকারের টাওয়ার ফাউন্ডেশন ও প্রাসঙ্গিক কারিগরি কাজ পরিচালনায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এর মধ্যে রয়েছে ক্রেন বার্জ, টাগ বোট, অ্যাঙ্কর বোট, ডিজেল জেনারেটর এবং কাটার সাকশন ড্রেজার। এসব যন্ত্রপাতি সচল রাখতে দৈনিক গড়ে ৬ থেকে ৭ হাজার লিটার এবং সপ্তাহে প্রায় ৫০ হাজার লিটার হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) প্রয়োজন পড়ে। কিন্তু গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেশজুড়ে জ্বালানি তেলের তীব্র অপ্রতুলতা দেখা দিলে প্রকল্পের নির্মাণস্থলে কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল সরবরাহ করা যায়নি। ফলে প্রাথমিক পর্যায়ের মূল ভিত্তিস্থাপন বা ফাউন্ডেশন তৈরির কাজ মারাত্মকভাবে থমকে যায়।
জ্বালানি সংকটের ধকল সামলে ওঠার আগেই মে মাসে যমুনা নদীতে স্বাভাবিকের চেয়ে দ্রুত পানি বৃদ্ধি পেতে শুরু করে। পরবর্তীতে বর্ষা মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে নদীর পানি প্রত্যাশিত সময়ের আগেই বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যায়। ফলে টাওয়ারের পাইল ক্যাপ, বিম নির্মাণ এবং টাওয়ার ইরেকশনের জন্য উপযুক্ত কর্মমৌসুম বেশ সংকুচিত হয়ে পড়ে। এ কারণেই নদীর ভেতরের ও তীরবর্তী অংশের মূল কাজগুলো নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।
পরিস্থিতি বিবেচনায় স্কিম পরিচালক ৩১ মার্চ ২০২৭ তারিখের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করার লক্ষ্যে একটি বিস্তারিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) জমা দিয়েছেন।
৬ হাজার ৫৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সঞ্চালন লাইন প্রকল্পের সরকারি তহবিল থেকে জোগানো হচ্ছে ৪ হাজার ৫৪২ কোটি ২৩ লাখ টাকা এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি) দিচ্ছে ১ হাজার ৫১৪ কোটি টাকা। ২০২২ সালের জুলাইয়ে শুরু হওয়া তিন বছর মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক সময়সীমা ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত। পরবর্তীতে তা এক বছর বাড়িয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। তবে নতুন প্রস্তাবে আরও ছয় মাস বাড়িয়ে চূড়ান্ত মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে।
এই স্কিমের আওতায় রূপপুর-ঢাকা ৪০০ কেভি ডাবল সার্কিট রিভার ক্রসিংয়ের ৭ কিলোমিটার, পদ্মা নদীতে রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট রিভার ক্রসিংয়ের ২ কিলোমিটার এবং যমুনা নদীতে রূপপুর-ধামরাই ২৩০ কেভি ডাবল সার্কিট রিভার ক্রসিংয়ের ৭ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ খান বৈঠকে জানান, ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী 'প্রাইস অ্যাডজাস্টমেন্ট' বা মূল্য সমন্বয়ের হিসাব ঋণাত্মক (নেগেটিভ) হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়ার গ্রিড টাকা ফেরত পাবে। এছাড়া কাজের বিলম্বের পেছনের কারণগুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। যদি কোনো যুক্তিসংগত বা অনিবার্য কারণ ছাড়া ঠিকাদার কাজ ঝুলিয়ে রেখে থাকে, তবে চুক্তির ধারা অনুযায়ী তাদের ওপর ‘লিকুইডেটেড ড্যামেজ’ বা বিলম্ব জরিমানা আরোপ করা হবে।
পাঠকের মতামত:
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














