বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের অন্যতম বড় ব্যবসায়িক গোষ্ঠী বিএসআরএমের দুই কোম্পানিতে আর্থিক চাপের ধরন ভিন্ন। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম লিমিটেড)-এর বিক্রি বাড়লেও কমেছে মোট মুনাফার মার্জিন ও পরিচালন নগদ প্রবাহ। পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক পাওনা।
অন্যদিকে বিএসআরএম স্টিলস লিমিটেডে মূল চাপ ঋণনির্ভরতায়। কোম্পানিটির মোট ঋণ ৪ হাজার কোটি টাকার বেশি, যা শেয়ারহোল্ডারদের ইকুইটির চেয়েও বেশি। এর সঙ্গে বেড়েছে অর্থায়ন ব্যয়। তবে কোম্পানিটির মুনাফা ও পরিচালন নগদ প্রবাহও বেড়েছে।
বিক্রি বাড়লেও কমেছে মার্জিন
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে বিএসআরএম লিমিটেডের পণ্য বিক্রি হয়েছে ৮ হাজার ৩৪ কোটি ৭৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ৬ হাজার ৮৮২ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ বিক্রি বেড়েছে ১৬ দশমিক ৭৪ শতাংশ।
তবে বিক্রির বিপরীতে মোট মুনাফা কমেছে। প্রথম ৯ মাসে মোট মুনাফা হয়েছে ৭১২ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৭ কোটি ৪ লাখ টাকা বা ১৬ দশমিক ১২ শতাংশ কম।
কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, সমাপ্ত পণ্যের গড় বিক্রয়মূল্য কমে যাওয়ায় মোট মুনাফায় চাপ তৈরি হয়েছে। একই সময়ে কাঁচামালের ব্যয় তুলনামূলক স্থিতিশীল ছিল। ফলে বিক্রি বাড়লেও প্রতি ইউনিট পণ্যে আগের মতো মুনাফা করতে পারেনি কোম্পানিটি।
কমেছে ব্যবসা থেকে নগদ প্রবাহ
মুনাফার পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহও কমেছে। প্রথম ৯ মাসে বিএসআরএম লিমিটেডের পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৬৯৬ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭০ কোটি ৭৩ লাখ টাকা।
শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও ২৯ দশমিক ১৬ টাকা থেকে কমে ২৩ দশমিক ৩৩ টাকা হয়েছে।
এদিকে ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির ট্রেড ও অন্যান্য পাওনা দাঁড়িয়েছে ৪২৪ কোটি ৩৫ লাখ টাকা। ৩০ জুন ২০২৫ তারিখে যা ছিল ২১৭ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ নয় মাসে পাওনা প্রায় দ্বিগুণ হয়েছে। বিক্রির অর্থ পাওনা হিসেবে আটকে থাকায় কার্যকরী মূলধন ও নগদ প্রবাহে চাপ বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বিএসআরএম স্টিলসে মূল চাপ ঋণে
বিএসআরএম স্টিলসের আর্থিক চিত্র ভিন্ন। ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ ছিল ২ হাজার ৮৪ কোটি ৬১ লাখ টাকা। এর চলতি অংশ ২৪৭ কোটি ২ লাখ টাকা। পাশাপাশি স্বল্পমেয়াদি ঋণ ছিল ১ হাজার ৭৩৩ কোটি ৭৬ লাখ টাকা।
সব মিলিয়ে মোট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৫ কোটি ৪০ লাখ টাকা। ফাইন্যান্স লিজ দায়সহ ঋণসদৃশ দায় ধরলে তা ৪ হাজার ৭৬ কোটি ৮০ লাখ টাকা। বিপরীতে কোম্পানিটির মোট ইকুইটি ৩ হাজার ৬৬০ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ ঋণ ও ঋণসদৃশ দায় ইকুইটির চেয়ে বেশি।
স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই অ্যাকসেপ্টেড বিলস ফর পেমেন্ট। ১ হাজার ৭৩৩ কোটি ৭৬ লাখ টাকার স্বল্পমেয়াদি ঋণের মধ্যে এ খাতে দায় রয়েছে ১ হাজার ৬০৩ কোটি ১৭ লাখ টাকা, যা প্রায় ৯২ শতাংশ। এক বছর আগে এই দায় ছিল ১ হাজার ১ কোটি ৮৬ লাখ টাকা।
ঋণের সঙ্গে বেড়েছে অর্থায়ন ব্যয়ও। প্রথম ৯ মাসে ফাইন্যান্স কস্ট হয়েছে ২৩১ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছরের ২০৭ কোটি ৩৯ লাখ টাকার তুলনায় ১১ দশমিক ৫২ শতাংশ বেশি।
মুনাফা বাড়লেও ঋণ কমেনি
তবে বিএসআরএম স্টিলসের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি হয়েছে। প্রথম ৯ মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৩২ কোটি ৩ লাখ টাকা। শেয়ারপ্রতি আয় ৯ দশমিক ১২ টাকা থেকে বেড়ে ১১ দশমিক ৪৯ টাকা হয়েছে। পরিচালন নগদ প্রবাহও শেয়ারপ্রতি ২৩ দশমিক ৭৫ টাকা থেকে বেড়ে ২৮ দশমিক ৮৯ টাকা হয়েছে।
অর্থাৎ এক কোম্পানিতে বিক্রি বাড়লেও মার্জিন ও নগদ প্রবাহে চাপ তৈরি হয়েছে, অন্যটিতে মুনাফা বাড়লেও ঋণ ও অর্থায়ন ব্যয়ের বোঝা রয়ে গেছে। দুই কোম্পানির ক্ষেত্রেই তাই মুনাফার পাশাপাশি নগদ প্রবাহ, পাওনা এবং ঋণের কাঠামোও নজরে রাখার বিষয় হয়ে উঠেছে।
গত পাঁচ বছরে বিএসআরএম স্টিলসের শেয়ারপ্রতি মুনাফা ৯ দশমিক ৭৬ টাকা থেকে ২০ দশমিক ৫৭ টাকার মধ্যে ছিল। এ সময়ে সর্বোচ্চ ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। অর্থাৎ মুনাফার একটি বড় অংশ ব্যবসায় রেখে দেওয়া হয়েছে। বিএসআরএম লিমিটেডের ক্ষেত্রেও মুনাফার একটি অংশ কোম্পানিতে রেখে ব্যবসা ও মূলধনের চাহিদা মেটানোর প্রবণতা রয়েছে।
পাঠকের মতামত:
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- এসকে ট্রিমসের লোকসান কমেছে ৩৬ শতাংশ
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- কমল সোনার দাম
- কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- বিমা কমিশনের প্রস্তাবে শেয়ারবাজারে বড় পতন
- তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির বাম্পার লভ্যাংশ
- সানম্যানের গ্যারান্টিতে ৬২০ কোটি টাকার ঋণ
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা














