ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১১:০৯:৩১
এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ -২৬ অর্থবছরের ব্যবসায় ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৯১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৫.২৫ টাকায়।

এর আগে গত অর্থবছরে কোম্পানিটির ইপেএস হয়েছিল ৬.৯০ টাকা এবং গত বছরের ৩০ জুন এনএভিপিএস ছিল ৩৪৯.৩৫ টাকায়।

এপেক্স ফুটওয়্যারের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৫ অক্টোবর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন