কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন তেল শোধনাগার ও পেট্রোরসায়নকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন আফ্রিকার শীর্ষ ধনকুবের আলিকো ডাঙ্গোটে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডকে (ইআইএল) নিয়োগ দিয়েছেন তিনি। এ প্রকল্পের নির্মাণকাজ চলতি সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা রয়েছে।
মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নথিতে ইআইএল জানিয়েছে, ডাঙ্গোটের সঙ্গে প্রতিষ্ঠানটির ৪৫ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় কেনিয়ার উপকূলীয় শহর লামুতে দৈনিক ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা সম্পন্ন একটি শোধনাগার ও পেট্রোরসায়নকেন্দ্র নির্মাণে কাজ করবে ইআইএল।
ইআইএলের মতে, প্রকল্পটি চালু হলে পূর্ব আফ্রিকায় জ্বালানি উৎপাদন বাড়বে এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সহায়তা করবে। একই সঙ্গে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদারেও প্রকল্পটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
নতুন এই প্রকল্পটি ডাঙ্গোটের আফ্রিকায় জ্বালানি ব্যবসা সম্প্রসারণের বড় পরিকল্পনার অংশ। এর আগে তিনি লাওসে একটি বড় তেল শোধনাগার নির্মাণ করেছেন। সেই শোধনাগারের সক্ষমতা ২০২৯ সালের মধ্যে দ্বিগুণ করে দৈনিক ১৪ লাখ ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ডাঙ্গোটে চলতি মাসেই জানিয়েছেন, কেনিয়ার শোধনাগারটির নির্মাণকাজ সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৬ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব আফ্রিকার জ্বালানি খাতে ডাঙ্গোটে গ্রুপের উপস্থিতি আরও বাড়বে।
শোধনাগার নির্মাণের পাশাপাশি লামুকে ইথিওপিয়ার সঙ্গে যুক্ত করতে একটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে ডাঙ্গোটের। এ ছাড়া জিবুতি থেকে ইথিওপিয়া পর্যন্ত আরেকটি পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এই পাইপলাইনগুলো বৃহত্তর একটি আঞ্চলিক নেটওয়ার্কের অংশ। প্রায় ৪ হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে পূর্ব আফ্রিকার স্থলবেষ্টিত দেশগুলোকে জ্বালানি সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ইআইএলের সঙ্গে ডাঙ্গোটে গ্রুপের আগেও কাজের সম্পর্ক রয়েছে। লাওসে ডাঙ্গোটে পেট্রোলিয়াম রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস এফজেডই প্রকল্পে ইআইএল পরামর্শক হিসেবে কাজ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ কার্যক্রমও তদারক করছে ইআইএল।
এদিকে ডাঙ্গোটে গ্রুপের ব্যবসা আরও বড় করার লক্ষ্য রয়েছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, ডাঙ্গোটের সম্পদের পরিমাণ প্রায় ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে ডাঙ্গোটে গ্রুপের আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।
এই লক্ষ্য অর্জনে আগামী চার বছরে আফ্রিকাজুড়ে ব্যবসা সম্প্রসারণে আরও ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ডাঙ্গোটের। কেনিয়ার নতুন শোধনাগার, পাইপলাইন নেটওয়ার্ক এবং লাওসের শোধনাগার সম্প্রসারণ—সব মিলিয়ে আফ্রিকা ও আন্তর্জাতিক জ্বালানি বাজারে ডাঙ্গোটে গ্রুপের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ স্পষ্ট হচ্ছে।
পাঠকের মতামত:
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- ৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ
- অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
- দীপাবলির বিশেষ লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে ধুঁকছে বস্ত্র খাত
- র্যাম্প থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মাহি
- বল টেম্পারিংয়ে শুধু তিনজন নয়, জানত পুরো দল—আট বছর পর খাজার দাবি
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে শাইন মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
- ডরিন পাওয়ারের মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- পদ্মা অয়েলের ১৭০% লভ্যাংশ ঘোষনা
- এবারও গোল্ডেন সনের ‘নো’ ডিভিডেন্ড
- ট্রাস্ট ইসলামী লাইফের ৫% লভ্যাংশ ঘোষনা
- চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
- বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
- ওয়েব কোটসের কিউআইওর অর্থ কোথায় গেল, খতিয়ে দেখবে বিএসইসি
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা হারালো ৯২৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে ইস্টার্ণ লুব্রিকেন্ট
- গেইনারের শীর্ষে শাইন ওরিয়ন ইনফিউশন
- ১০% লভ্যাংশ দেবে লাভেলো আইসক্রিম
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- জব্দ বিও হিসাব চালু : বৃহস্পতিবারও শেয়ারবাজারে উত্থান
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- লোকসানেই ওয়েস্টার্ন মেরিন
- নাহি অ্যালুমিনিয়ামের মুনাফা বেড়েছে ১১১৪ শতাংশ
- হা-ওয়েল টেক্সটাইলের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














