ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১১:০১:১৬
ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি

পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনে টেকসই উৎপাদনে জোর দিতে নিজস্ব বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণের কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছে শেয়ারবাজারের চামড়া খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড। এই প্রকল্পের অংশ হিসেবে প্ল্যান্টের মাটি খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—উভয় শেয়ারবাজারের বার্তার মাধ্যমে বিনিয়োগকারীদের এই অগ্রগতির কথা জানিয়েছে অ্যাপেক্স ট্যানারি।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর থেকে ইটিপি প্রকল্পের জন্য নির্ধারিত স্থানে মাটি খননের কাজ শুরু করা হয়েছে। এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানিটি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে নিজেদের প্রাঙ্গণে ইটিপি নির্মাণের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিলো।

চামড়া প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনের সময় বিপুল পরিমাণ তরল বর্জ্য তৈরি হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর রাসায়নিক বর্জ্য পরিশোধনে ইটিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপেক্স ট্যানারির এই নিজস্ব ইটিপি চালু হলে তাদের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা আরো আধুনিক ও পরিবেশবান্ধব হবে। মাটি খনন শুরুর মাধ্যমে প্রকল্পটি বাস্তবে রূপ দেওয়ার পথে একটি বড় অগ্রগতি অর্জিত হলো।

কোম্পানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা পরিবেশ রক্ষা, সামাজিক দায়বদ্ধতা পালন এবং বিশ্বমানের টেকসই উৎপাদন মান নিশ্চিত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন