ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৬:২২:৫২
শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহ পতন দিয়ে শেষ হয় শেয়ারবাজারের পথচলা। যে ধারাবাহিকতা বজায় রয়েছে চলতি সপ্তাহের সোমবার পর্যন্ত। তবে লেনদেন উত্থান-পতনের মধ্যে রয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫২৬ পয়েন্ট। যা আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৪৬ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৮ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৭৪৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭২৭ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৭ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫ টি বা ৩১.৭৩ শতাংশের। আর দর কমেছে ২২৪ টি বা ৫৬.৮৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৫ টি বা ১১.৪২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১ টির, কমেছে ৯৮ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৭৮ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১২৯ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন