ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

২০২৬ সেপ্টেম্বর ২৮ ১৫:০৩:১১
ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৪১ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ৪২৬ টি শেয়ার ৭৯ বার হাত বদলের মাধ্যমে ৪১ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ কোটি ১০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪ কোটি ৫৩ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ সায়হাম টেক্সটাইলের ৩ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন