ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত

২০২৬ সেপ্টেম্বর ২৯ ০৮:৪৩:০৪
চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত

বিনোদন ডেস্ক: নিজের বক্তব্য ও মতামত নিয়ে সব সময়ই খোলামেলা অভিনেত্রী রাধিকা আপ্তে। চলতি মাসেই ৪১ বছরে পা রাখা এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়স বৃদ্ধি, শরীরের পরিবর্তন এবং নারীর যৌনতা নিয়ে তাঁর ভাবনার কথা শেয়ার করেছেন।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ় ৩’ চলচ্চিত্রে দেখা গেছে রাধিকাকে, যেখানে চল্লিশের কোঠায় পৌঁছানো এক নারীর দৃষ্টিতে কামনা ও যৌনতাকে ফুটিয়ে তোলা হয়েছে।

রাধিকা জানান, সমাজ বয়স বৃদ্ধিকে নেতিবাচক এবং কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার মতো করে দেখে। তবে তাঁর ক্ষেত্রে অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা। তাঁর মতে:

কুড়ির কোঠা: এই বয়সে মূলত অভিভাবকদের নিষেধ করা কাজগুলো করতেই মানুষ ব্যস্ত থাকে।

তিরিশের কোঠা: এই সময় এসে বাবা-মায়ের কিছু উপদেশ মানতে শুরু করার একটা ভয় বা তাগিদ কাজ করে।

চল্লিশের কোঠা: এটিই নিজেকে, নিজের ইচ্ছা ও চাহিদাকে ভালোভাবে চেনার আসল সময়।

রাধিকার কথায়, “৪১ বছরে এসে কুড়ি বা তিরিশের তুলনায় নিজের শরীর এবং নিজেকে অনেক ভাল ভাবে চিনতে পারছি। বিশেষ করে মা হওয়ার পরে শরীরে অনেক পরিবর্তন আসে, ফলে নিজের শরীর ও তার চাহিদাগুলোকে নতুন করে চেনা যায়।”

ভারতীয় সমাজে নারীর ইচ্ছা ও যৌনতা নিয়ে যে সামাজিক সঙ্কোচ রয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাধিকা। তিনি বলেন, বিষয়টির সূচনা সমান অধিকার ও স্বাধীনভাবে ভাব প্রকাশের জায়গা থেকেই হয়। সমাজ যেভাবে পুরুষ ও নারীর ইচ্ছাকে আলাদা চোখে দেখে, তা অনুচিত—কারণ এটি দুজন মানুষের ভাগ করে নেওয়ার একটি বিষয়।

নিজের মেয়েকে কোনো লজ্জা বা ভয়ের পরিবেশে বড় করতে চান না জানিয়ে রাধিকা বলেন, “আমার মেয়ে যদি নিজের শরীর বা ইচ্ছা সম্পর্কে জানতে চায়, আমি তাকে কখনোই লজ্জায় ফেলব না।” যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা না করার নেতিবাচক প্রভাব পুরুষ ও নারী—উভয়ের ওপরই পড়ে বলে মনে করেন তিনি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন