বোনের বিয়েতে আসছেন না প্রিয়াংকা চোপড়া !
উদয়পুরে এখন সাজ সাজ রব। আগামীকাল ২৪ সেপ্টেম্বর এই ঐতিহাসিক শহরে সাত পাকে বাঁধা পড়বেন রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া। এই তারকা জুটির বিয়েতে কে কে শামিল হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা–কল্পনা। তবে সবার নজর এখন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার দিকে। আদরের বোনের বিয়েতে তিনি উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে চলছে ফিসফাস। তবে প্রিয়াংকা এক পোস্টে তাঁর এই বিয়েতে শামিল না হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
উদয়পুর শহরে ধীরে ধীরে তারকাদের সমাগম হচ্ছে। কিন্তু এই শহর প্রিয়াংকা চোপড়ার মতো গ্লোবাল আইকনকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিল। গুঞ্জন ছিল যে আজই মেয়ে মালতীকে সঙ্গে নিয়ে বোনের বিয়ের খুশিতে শামিল হবেন তিনি। তাঁর মা মধু চোপড়া ইতিমধ্যে উদয়পুরে চলে এসেছেন। কিন্তু প্রিয়াংকা সম্ভবত পরির বিয়ে উপলক্ষে আসছেন না। তিনি তাঁর ইনস্টা পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছেন। দেশি গার্ল ইনস্টা স্টোরিতে পরিণীতিকে তাঁর নতুন জীবন শুরু করার জন্য অসংখ্য শুভকামনা জানিয়েছেন।
প্রিয়াংকা ইনস্টা স্টোরিতে বোনের এক হাসিখুশি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি আশা করি যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় দিনে এইভাবে হাসিখুশি আর আনন্দে থাকবে। আমি তোমার জন্য সব সময় অফুরান ভালোবাসা চাই। হ্যাশট্যাগ নিউ বিগিনিং’।
হৃদয়ের ইমোজি দিয়ে তিনি পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডাকে তা ট্যাগ করেছেন। এই পোস্টে অনেকটাই স্পষ্ট যে মার্কিন মুলুক থেকে প্রিয়াংকা তাঁর বোনের বিয়ের জন্য উড়ে আসছেন না। কিন্তু পরিণীতি আর রাঘবের বাগদান অনুষ্ঠানে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছিলেন দেশি গার্ল।
বেশ কিছু দিন ধরে রাঘব-পরিণীতির বিয়ের আচার অনুষ্ঠান চলছে। গতকাল শুক্রবার মেহেদী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আজ চূড়া সেরিমনি হবে বলে খবর। দেশের চারজন মুখ্যমন্ত্রী তাঁদের বিয়েতে শামিল হবে বলে জানা গেছে। আজ শনিবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উদয়পুরে এসে পৌঁছানোর কথা। তাঁরা দুজনে লেক প্যালেসে এসে উঠবেন। আগামীকাল এই দুই মুখ্যমন্ত্রী রাঘব আর পরিণীতির বিয়ের আসরে উপস্থিত থাকবেন। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টা নাগাদ উদয়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেজরিওয়াল। এ ছাড়া রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলসহ আরও রাজনৈতিক নেতাদের এই বিয়েতে শামিল হওয়ার কথা।
আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব আর অভিনেত্রী পরিণীতি চোপড়া রাজকীয়ভাবে বিয়ে করতে চলেছেন। দৈনিক ভাস্কর পত্রিকার খবর অনুযায়ী, তাঁদের বিয়ের থিম ‘পার্ল হোয়াইট’ রাখা হয়েছে। তাই বিয়ের সমগ্র সাজসজ্জায় সাদা রং ব্যবহার করা হচ্ছে। লীলা প্যালেসে রাঘব আর পরিণীতির বিয়ের আসর বসছে। জানা গেছে, কলকাতা, দিল্লি এমনকি বিদেশ থেকে বিশেষ ফুল আনানো হচ্ছে। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। রাঘব আর পরিণীতি দুজনেই পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতিনীতি মেনে তাঁদের বিয়ে হচ্ছে। এই জুটির বর-কনের লুক যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য কঠোর সাবধানতা নেওয়া হয়েছে।
জানা গেছে যে বিয়ের মেনুর দায়িত্বে আছেন পরির দুই ভাই সহজ আর শিবাঙ্গ। বিয়ের মেনুতে পাঞ্জাবি আর রাজস্থানি পদের বাহার থাকবে। এ ছাড়া ইতালিয়ান, ডিমসাম, মিষ্টির বাহারি আয়োজন রাখা হয়েছে তাঁদের বিয়েতে।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














