বিএসইসির এফডিআর বাড়ছে: সংকুচিত হচ্ছে মধ্যস্থতাকারীরা
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান)
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি অলাভজনক ও নিয়ন্ত্রক সংস্থা। যা একটি সরকারি প্রতিষ্ঠান। তারপরেও সংস্থাটির বিভিন্নভাবে আয়ের মাধ্যমে নিয়মিত নিজস্ব তহবিল (ফান্ড) বাড়াচ্ছে। কিন্তু এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলো আয় কমে ও বিএসইসির নির্ধারিত বিভিন্ন ফি দিতে গিয়ে নিয়মিত সংকুচিত হচ্ছে। যেসব প্রতিষ্ঠান এই বাজার থেকে ব্যবসা করে মুনাফা করার জন্য এসেছে।
শেয়ারবাজার গত কয়েক বছর ধরে মন্দা। এরমধ্যে সরকার পরিবর্তনের পরে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পরে শেয়ারবাজারে ভয়াবহ মন্দা চলছে। যে বাজার কখনো কখনো সাময়িকভাবে ভালো হলেও বেশিরভাগ সময় কাটে মন্দায়। এতে করে বাজার মধ্যস্থাতাকারী প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতেই হিমশিম খেতে হয়। তবে অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব বিলুপ্তুও হয়ে গেছে। কেউ কেউ ভালো কিছুর আশায় লোকসান দিয়ে চালিয়ে নিচ্ছেন।
এই অবস্থায় প্রতিবছর বাজার মধ্যস্থাতাকারীদের পক্ষ থেকে বিএসইসির কাছে বিভিন্ন ধরনের ফি কমানোর আবেদন করা হয়। কিন্তু তা কখনোই রাখা হয়নি।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিএসইসি সরকারি প্রতিষ্ঠান। এখান থেকে আয় করার জন্য সরকার বিএসইসি প্রতিষ্ঠা করেনি। কোন আয় না হলেও বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা বেতনাদি পাবেন। তারপরেও বিএসইসি যেভাবে নিজের আয়ের প্রতি আগ্রহী, সেটা ঠিক না। নিয়ন্ত্রক সংস্থাটির উচিত ফি কমিয়ে বাজার মধ্যস্থাতাকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা।
শেয়ারবাজারে বিভিন্ন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-স্টক ব্রোকার ৪৫৬টি, স্টক ডিলার ৪২৮টি, সম্পদ ব্যবস্থাপক ৬০টি, মার্চেন্ট ব্যাংক ৬৮টি ও ফান্ড ম্যানেজার ২৬টি। নিয়ন্ত্রক সংস্থাটির ২০২২-২৩ অর্থবছর শেষে নিট তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৯ কোটি ২৭ লাখ টাকায়। যার পরিমাণ ওই অর্থবছরের শুরুতে ছিল ৪০৯ কোটি ১ লাখ টাকা। এভাবে প্রতিবছর নিয়ন্ত্রক সংস্থাটির নিজস্ব তহবিল বাড়ছে।
বিএসইসির কাছে ওই অর্থবছর শেষে ২৬৯ কোটি ৪ লাখ টাকার নগদ ও নগদ সমতুল্য সম্পদ রয়েছে। এরমধ্যে ২৫৮ কোটি টাকা স্থায়ী আমানত বিনিয়োগ (এফডিআর) করা হয়েছে। আর ১১ কোটি ৪ লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে।

এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি ছায়েদুর রহমান অর্থ বাণিজ্যকে বলেন, বিএসইসি একটি সরকারি নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটির কোন আয় না হলেও সব ব্যয় সরকার বহন করবে। এ অবস্থায় বিএসইসির ব্যয়ের চেয়ে আয় বেশি করার আসলে দরকার নেই। যেখানে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অবস্থা নাজুক। এক্ষেত্রে বাজার মধ্যস্থতাকারীদের ফি কমিয়ে দেওয়া যেতে পারে।
দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরে বিএসইসি ৭৮ কোটি ৪৮ লাখ টাকা আয় করেছে। এরমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা থেকে বিএসইসির ৮ কোটি ১০ লাখ টাকা আয় হয়েছে। তবে সবচেয়ে বেশি আয় হয়েছে ব্যাংকে জমা টাকার বিপরীতে সুদ থেকে। এ খাত থেকে আয় হয়েছে ২০ কোটি ৪৫ লাখ টাকা।
ওই অর্থবছরে বিএসইসির ২য় সর্বোচ্চ আয় হয়েছে বার্ষিক ও নবায়ন ফি থেকে। এই খাত থেকে প্রতিষ্ঠানটির ১৮ কোটি ৯২ লাখ টাকা আয় রয়েছে। এ ছাড়া কনসেন্ট বা সম্মতি ফি থেকে ১২ কোটি ৬৬ লাখ টাকা ও বি.ও অ্যাকাউন্ট ফি থেকে ৮ কোটি ৪৩ লাখ টাকা আয় হয়েছে।
এরপরে রেজিস্ট্রেশন ফি থেকে ৬ কোটি ৬৪ লাখ টাকা, আবেদন ফি থেকে ১ কোটি ১৮ লাখ টাকা, অন্যান্যবাবদ ২ কোটি ৮ লাখ টাকা ও পুরাতন জিনিস বিক্রি থেকে ৩১ হাজার টাকা আয় হয়েছে।

এদিকে বিএসইসির ২০২২-২৩ অর্থবছরে মোট ৫৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় করেছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রশাসনিক খাতে ২১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় হয়েছে। এরপরে ভাতাদিবাবদ সহায়তায় ১৮ কোটি ৮ লাখ টাকা, কর্মচারীদের বেতনাদিবাবদ ১০ কোটি ৮২ লাখ টাকা, আয়করবাবদ ৭ কোটি ৪৪ লাখ টাকা ও সম্পত্তির অবচয়বাবদ ৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয় হয়েছে।
এ হিসাবে নিয়ন্ত্রক সংস্থাটির ২০২২-২৩ অর্থবছরে ব্যয়ের থেকে ১৭ কোটি ৩৭ লাখ টাকা বেশি আয় হয়েছে।
উল্লেখ্য, বিএসইসি একটি সংবিধিবদ্ধ সংগঠন। যার খরচ মেটানোর জন্য বিএসইসি আইন-১৯৯৩ এর ১২ ধারা অনুযায়ি, একটি তহবিল রয়েছে। যে তহবিলে সরকারি অনুদান ও বিএসইসি’র নিজস্ব আয় থেকে অর্থের যোগান হয়। তবে সংস্থাটি গত ১৬ বছর বা ২০০৭-০৮ অর্থবছর থেকে নিজস্ব আয় দিয়ে চলছে। এক্ষেত্রে কোন ধরনের সরকারি অনুদান ছাড়াই নিজেদের সব ব্যয় পরিশোধ করছে তাদের আয় থেকে।
পাঠকের মতামত:
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














