আব্রামকে নিয়ে কি সত্য প্রকাশ করলেন শাহরুখ
বিনোদন ডেস্ক : ভারতের বাঙ্গালি বাড়ির শিশুরা নাকি আজকাল একটানা বাংলায় কথা বলতে পারে না! অভিযোগ প্রায়ই ওঠে এ রাজ্যে। বাঙ্গালির মুখের ভাষায় নাকি থাবা বসাচ্ছে হিন্দি! কিন্তু শাহরুখ খান শোনালেন ভিন্ন কথা।
সম্প্রতি শাহরুখ অভিনয় করছেন তাঁর বড় ছেলে আরিয়ান খান এবং ছোট ছেলে আব্রামের সঙ্গে। বাচিক অভিনয়। ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণের জন্য কণ্ঠদান করছেন খান পরিবারের তিন সদস্য। আরিয়ান অবশ্য এর আগেও এই কাজ করেছেন। এবার হাতেখড়ি হচ্ছে আব্রামের। আর সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই শাহরুখ বলেন, “বছর দশেক আগে যখন আরিয়ান ‘দি ইনক্রেডিবলস’-এর জন্য কণ্ঠদান করেছিল, তখন আশপাশের মানুষজন অনেক বেশি হিন্দি বলতেন। ওরপক্ষে হিন্দি সংলাপ বলা সহজ হয়েছিল।” শাহরুখ বোঝাতে চান আব্রামের ক্ষেত্রে সময় অনেকটা বদলে গিয়েছে। এখনকার শিশুরা আর হিন্দিতে অভ্যস্ত নয়। বরং তারা নিত্য কথোপকথন সারে ইংরিজিতে। তাই কষ্ট করে আব্রামকে হিন্দি বলা অভ্যাস করতে হয়েছে। এগারো বছরের আব্রামকে হিন্দি শিখতে সাহায্য করেছেন তাঁর দিদি সুহানা। তাঁর বয়স এখন ২৪।
শীঘ্রই মুক্তি পাবে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। এ ছবির হিন্দি সংস্করণে ‘লায়ন কিং’য়ের চরিত্রে কণ্ঠদান করছেন শাহরুখ খান। ‘সিম্বা’র গলায় আরিয়ান এবং ‘মুফাসা’ (শাবক)-এর চরিত্রে কণ্ঠদান করেছে আব্রাম। মঙ্গলবার এই ছবির কাজের অভিজ্ঞতা নিয়ে ইনস্টাগ্রামে এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই শাহরুখ তাঁর ভাল লাগার কথা শুনিয়েছেন।
অভিনেতা শাহরুখকে ছাপিয়ে উঠেছে বাবার আবেগ। শাহরুখ বলেন, “আগের বার যখন আরিয়ানের সঙ্গে কাজ করছিলাম, তখনকার সঙ্গে এখনকার বিস্তর ফারাক। আমি দেখেছি ওরা দু’জনেই খুব ছোট বয়সে খুব ধৈর্য ধরে কাজটা করেছে।” শাহরুখ জানিয়েছেন, তাঁর দুই ছেলেই নিয়মিত হিন্দি সংলাপ মুখস্থ করে বাচনভঙ্গি অভ্যাস করেছে। আর এখানেই বোধ হয় তিনি ছোট ছেলেকে একটু এগিয়ে রাখতে চান। শাহরুখ বলেন, “১০-১৫ বছর পেরিয়ে গিয়েছে। এখন মানুষ ইংরিজি ভাষাতেই বেশি অভ্যস্ত। আমি খুশি যে আব্রাম এই কাজটার জন্য দারুণ পরিশ্রম করেছে। ২০-২৫টি হিন্দি সংলাপ আব্রাম ওর দিদির সঙ্গে বসে অভ্যাস করেছে। সুতরাং বলাই যায়, এই কাজটার সঙ্গে গোটা পরিবার জড়িয়ে রয়েছে।”
শাহরুখের কথায় উঠে এসেছে তাঁর ছেলেদের কণ্ঠস্বরের প্রশংসা। তিনি মনে করেন আব্রামের স্বর খুবই নরম। তবে এই স্বর বদলাবে, জানেন বাবা। তিনি বলেন, “আরিয়ানের ছোটবেলার রেকর্ডিং এক রকম। আর আজকে যখন আমি আরিয়ানের গলা শুনি, আমার অন্য রকম মনে হয়। আমার মনে হয়, আজ থেকে ৮-১০ বছর পরে আব্রামের কণ্ঠস্বরেও এই পরিবর্তন আসবে। একটি ছবিতে আমার সঙ্গে আরিয়ান, আব্রামের শিশু বয়সের কণ্ঠস্বর সংরক্ষিত হয়ে থাকবে, এটা আমার কাছে দারুণ স্মৃতি। এটা একটা স্মারক।”
‘মুফাসা: দ্য লায়ন কিং’ ছবিটি পরিচালনা করছেন ব্যারি জেনকিনস। এটি মূলত একটি ‘প্রিকুয়েল’। ‘সিম্বা’র বাবা ‘মুফাসা’কে খুঁজে বার করার কাহিনি। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














