ক্যানসার আক্রান্ত যুবরাজকে দল থেকে ছেঁটে ফেলেছিলেন কোহলি
খেলাধূলা ডেস্ক : এক দিনের ক্রিকেটে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয় যুবরাজ সিংকে। টেস্ট দলে তেমন সুযোগ না পেলেও একটা সময় সাদা বলের ক্রিকেটে যুবরাজের জায়গা ছিল ভারতীয় দলে পাকা। ভারতের দু’টি বিশ্বকাপ জয়ের নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। তবু আন্তর্জাতিক ক্রিকেটের শেষটা স্মরণীয় হয়নি যুবরাজের। তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির অনড় মনোভাবের জন্যই নাকি এক রকম চুপচাপ সরে যেতে হয়েছিল যুবরাজকে। এমনই দাবি করেছেন ভারতীয় দলের আরেক সাবেক সদস্য রবীন উথাপ্পা।
ক্রিকেটজীবনে ক্যানসারে আক্রান্ত হন যুবরাজ। চিকিৎসার জন্য কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হয়। সুস্থ হওয়ার পর আবার মাঠে ফিরেছিলেন যুবরাজ। আরও কিছুদিন দেশের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু কোহলি তাঁকে চাননি দলে। অধিনায়ক থাকাকালীন ফিটনেস নিয়ে কঠোর মনোভাব নিয়ে চলতেন কোহলি। তাতেই আটকে যান যুবরাজ। এক সাক্ষাৎকারে উথাপ্পা এমনই জানিয়েছেন। তাঁর বক্তব্য, যুবরাজকে ফিট হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে রাজি হননি কোহলি।
উথাপ্পা বলেছেন, ‘‘দলে ফিরতে চাইছিল যুবরাজ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্ধারিত মানের থেকে দু’পয়েন্ট ছাড় দেওয়ার অনুরোধ করেছিল ক্যানসারমুক্ত হওয়ার পর। কিন্তু রাজি হয়নি কোহলি। তখন যুবরাজ দলের বাইরে ছিল। ফিটনেসের কারণ দেখিয়ে ওকে দলে ফেরানো হচ্ছিল না। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় পাশ করেই দলে ঢুকেছিল। তবে একটা প্রতিযোগিতার পরই যুবরাজকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর আর কখনও ওকে ভারতীয় দলে নেওয়া হয়নি।’’ উথাপ্পার বক্তব্য অনুযায়ী, ক্যানসারজয়ীর জন্য নিয়ম একটুও শিথিল করতে চাননি কোহলি।
উথাপ্পা আরও বলেছেন, ‘‘কোহলি অধিনায়ক থাকার সময় দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তৈরি লিডারশিপ গ্রুপে কখনও রাখা হত না যুবরাজকে। তখন সব কিছুই হতো কোহলির কথা অনুযায়ী। ওর ব্যক্তিত্বের সামনে কেউ কিছু বলতে চাইত না। যুবরাজের ক্ষেত্রেও কোহলিই সিদ্ধান্ত নিয়েছিল।’’
ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কোহলি অত্যন্ত কঠোর মানসিকতা নিয়ে চলতেন বলে জানিয়েছেন উথাপ্পা। উথাপ্পা বলেছেন, ‘‘কোহলির নেতৃত্বে খুব বেশি খেলিনি আমি। ওর মানসিকতা ছিল, ‘আমার পথে চল অথবা নিজের রাস্তা দেখ’। সবার যে বিষয়টা পছন্দ ছিল, তা নয়। কোহলির এই মানসিকতা শুধু সতীর্থদের প্রতি ছিল না। দলের সাপোর্ট স্টাফদের প্রতিও একই রকম মানসিকতা ছিল ওর।’’
বেশ কিছু দিন ধরে চেনা কোহলিকে দেখা যাচ্ছে না। রান পাচ্ছেন না। অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটিয়ে উঠতে পারছেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ়ে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর দিকে অনেকটাই তাকিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা। টেস্টের পর এক দিনের প্রতিযোগিতাতেও ব্যর্থ হলে কোহলির দলের থাকা নিয়ে প্রশ্ন আরও তীব্র হতে পারে।
পাঠকের মতামত:
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
খেলাধূলা এর সর্বশেষ খবর
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে














