চালের বাজারে অস্থিরতা, সবজি-মাছে স্বস্তি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ ভোক্তাদের কিছুটা স্বস্তি দিলেও চালের বাজার আগের মত চড়াই রয়ে গেছে। কৃষকের আমন ধান ঘরে তোলা কিংবা ভারত থেকে আমদানির খবরও চালের বাজারে স্থিতিশীলতা ফেরাতে পারেনি।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও টাউন হল ঘুরে দেখা যায়, খুচরায় মানভেদে নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ৯০ টাকায়। গত সপ্তাহেও এই চালের দাম ছিল ৭৮ থেকে ৮৫ টাকার মধ্যে।
অন্যান্য চালের মধ্যে ‘স্বর্ণা’ ৫৪ থেকে ৫৫ টাকা, ‘শম্পা’ ৭৩ থেকে ৭৪ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। গেল সপ্তাহে এসব চালের দাম ছিল ৩ থেকে ৫ টাকা কম।
গত মঙ্গলবার ভারত থেকে ৫০ হাজার টন নন-বাসমতি চাল কেনার প্রস্তাবে অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
ক্রেতা-বিক্রেতারা বলছেন, চাল আমদানির এই খবর বাজারে ইতিবাচক কোনো প্রভাব ফেলেনি।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিক্রেতা সাত্তার বলেন, “চালের দাম গত সপ্তাহে বরং কিছুটা কম ছিল।”
সাত্তারের দোকানে চাল কিনতে আসা নুরজাহান বেগম বলেন, “চালের দাম কেজিতে ৫ টাকার ওপর বেড়েছে। কারণ গত সপ্তাহে আমি প্রতিকেজি নাজিরশাইল কিনেছিলাম ৭৮ টাকায়। এখন ৮০ টাকা চাচ্ছে।”
শুক্রবার ছুটির দিন রাজধানীর কাঁচা বাজারগুলোয় সবজির দাম কম ছিল। বড় আকারের প্রতিটি ফুলকপি বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়। ২০ টাকায় মিলছে বাঁধাকপি। লম্বা আকৃতির বেগুনের কেজি ৪০ টাকা; আর গোল বেগুন মিলছে ৫০ টাকায়।
দাম আরও কিছুটা কমে টমেটোর কেজি দাঁড়িয়েছে ৫০ টাকায়। শালগম ৩০ টাকা ও ঝিঙা কেনা যাচ্ছে ৬০ টাকায়। পেঁয়াজের ফুলের আঁটির দাম বরাবরের মত ১০ টাকাই আছে।
এছাড়া প্রতিকেজি মুলা ২০ টাকা, গাজর ৬০ টাকা, করলা ৬০ টাকা, শসা ৫০ টাকা, শিম ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা জায়েদি হোসেন বলেন, “ডিসেম্বরের শুরুতে সবজির বাজার চড়া ছিল। শিমের কেজি ছিল ৯০ টাকা। এটা একটা স্বস্তি যে সবজির দাম কমেছে।”
মাছের দাম কমছে, মাংস আগের মতই :
সাপ্তাহিক ছুটির দিনে মাছের দাম তুলনামূলক কম ছিল। আগের সপ্তাহে যেসব মাছ ১৭০-২০০ টাকা কেজি ছিল, শুক্রবার সেগুলো ছিল ১৫০ টাকায়। এদিন বাজারে পাঙাশ-তেলাপিয়া ‘মধ্য’ ও ‘নিম্নবিত্ত’ ক্রেতাদের নাগালেই ছিল। তবে ক্রেতারা বলছেন মাছের দাম আরও কমা উচিত।
মাছ কিনতে আসা ইকরাম কবির ‘হুটহাট’ দাম বেড়ে যাওয়ার সমালোচনা করে বলেন, “মাছের দাম আজ একটু কম। তবে এই দামও আমাদের মত পরিবারের জন্য অনেক বেশি। মাছের দাম আরও কমা উচিত।”
এদিন বাজারে কাচকি মাছ বিক্রি হয়েছে ১৫০ টাকায়। পাঙাশ ও তেলাপিয়া বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহেও ছিল ২০০ টাকা।
শিং মাছ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।মাঝারি ও বড় ধরনের রুই মাছ বিক্রি হয়েছে ৩৫০ টাকায়। আর ছোট আকারের রুই মাছ ছিল ২৮৫ থেকে ৩০০ টাকার মধ্যে।
এছাড়া পাবদা ৩০০, কার্প ২২০-২৪০, সরপুঁটি ২০০, চিংড়ি ৮০০, মলা মাছ ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছে।
গরুর মাংস আগের সপ্তাহের মতই ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হয়। খাসির মাংসের কেজিও ১০৫০ থেকে ১২০০ টাকার মধ্যে রয়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। দেশি মুরগি ৬৫০ টাকায় এবং প্রতিকেজি ‘সোনালি’র দাম ৩৫০ টাকা।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














