নারীদের জন্য রশিদদের সরব হওয়ার আহ্বান আফগান ক্রিকেটার ফিরোজার
খেলাধূলা ডেস্ক : তালেবান শাসনে আফগানিস্তানে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ। শাসকের ভয় দেশ ছেড়েছেন সে দেশের অধিকাংশ নারী ক্রিকেটার। বিদেশে অনুশীলনের মধ্যে থাকলেও আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ নেই তাঁদের। সে দেশের অন্যতম সেরা নারী ক্রিকেটার ফিরোজ়া আমিরির দাবি, সুযোগ পেলে তাঁরাও সাফল্য পেতে পারেন পুরুষ ক্রিকেটারদের মতো। তাঁদের খেলার সুযোগ করে দিতে রশিদ খানদের মুখ সরব হওয়ার আহ্বান জানিয়েছেন আমিরি।
আমিরি বলেছেন, ‘‘আমাদের ছেলেদের দল বিশ্ব ক্রিকেটে এখন বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছে। ওরা আমাদের পাশে দাঁড়ালে আমরাও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে পারি। আমাদের নারীদের জন্য ওদের সমর্থন ভীষণ সহায়ক হতে পারে। মেয়েরা খেলাধুলো করতে পারলে, পড়াশুনো করতে পারলে নতুন সুযোগ তৈরি হবে।’’
তিনি আরও বলেছেন, ‘‘পুরুষ ক্রিকেটারদের সমর্থন পেলে আফগানিস্তানের মেয়েদের সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে। আমার আবেদন শুনতে পেলে এখনই জাতীয় দলের ক্রিকেটারদের উচিত মেয়েদের জন্য মুখ খোলা। আপনারা দয়া করে দেশের মহিলাদের কন্ঠস্বর হয়ে উঠুন। আমাদের মতো মহিলাদের জন্য কিছু করার কথা ভাবুন। ওরা এখন দেশের সবচেয়ে বিখ্যাত মানুষ। ওরাই পারে মেয়েদের জন্য কথা বলতে।’’
মহিলাদের খেলোধুলো নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট মহলেও নানা সমস্যায় পড়তে হয় আফগানিস্তানকে। রশিদদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলে না অস্ট্রেলিয়া। লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি উঠেছে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতেও। আফগান মহিলা ক্রিকেটারদের সাহায্য করার সিদ্ধান্তও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৩০ জানুয়ারি মেলবোর্নে মহিলাদের অ্যাশেজ় সিরিজ়ের দিন-রাতের টেস্টের আগে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের জন্য।
আমিরি মনে করেন বিদেশের মাটিতে এই ধরনের উদ্যোগ আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করতে পারে। তিনি বলেছেন, ‘‘এই ধরনের ম্যাচে সাফল্য পেলে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করতে পারি। মহিলাদের দল তৈরি করার কথা বলতে পারি। তবে আমরা সবচেয়ে খুশি হব আবার ক্রিকেট খেলতে পারলে।’’
আমিরি মেনে নিয়েছেন চাইলেও হয়তো রশিদেরা তাঁদের জন্য মুখ খুলতে পারবেন না। তাঁদেরও ভয় রয়েছে। তিনি বলেছেন, ‘‘জানি আমাদের পুরুষ ক্রিকেটারদের জন্য কাজটা সহজ নয়। অনেকের পরিবারই আফগানিস্তানে বসবাস করে। আমরা চাই না আমাদের জন্য কেউ বিপদে পড়ুক।’’
মহিলা ক্রিকেটারদের জন্য রহমানুল্লাহ গুরবাজ়, মহম্মদ নবিদের সরব হওয়া অনিশ্চিত। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেলেও তাঁদেরও থাকতে হয় তালিবান শাসনের মধ্যেই। শাসকের রোষে পড়লে অনিশ্চিত হয়ে পড়তে পারে তাঁদের ক্রিকেটজীবনও। আমিরি চান, জাতীয় দলের যে ক্রিকেটারেরা পরিবার নিয়ে পাকাপাকি ভাবে বিদেশে বসবাস করেন, তাঁরা অন্তত মুখ খুলুন।
পাঠকের মতামত:
- ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর এখন গোচারণ ভূমি
- কিউআইওর অর্থ ব্যবহারে বিএসইসির তদন্ত, কমিটি গঠন
- রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা
- ইভেকোর ৮৯ শতাংশ শেয়ার কিনল টাটা
- অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
- সর্বোচ্চ ইপিএসের মাইলফলকে পূবালী ব্যাংক
- সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
- ফ্রিজ বিও চালুর সিদ্ধান্তে বিএসইসিকে সাধুবাদ ডিবিএ’র
- ডারউইনের জয়ের পর জয়হীন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন সিমন্স
- ফারহানের জার্সি অন্য কাউকে নিতে দেবেন না শ্রীলঙ্কার কোচ
- লুজারের শীর্ষে জিএসপি ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে শাইন পুকুর সিরামিকস
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- জব্দ বিও হিসাব চালুর খবরে শেয়ারবাজারে উত্থান
- মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে ১৩০ শতাংশ
- ফার্মা এইডের ৩৫% লভ্যাংশ ঘোষনা
- কারিনাকে নিয়ে বাইকে বিপাকে সাইফ!
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- আনলিমা ইয়ার্নের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির ১% লভ্যাংশ ঘোষণা
- সোনালি আঁশের ১০% লভ্যাংশ ঘোষণা
- টানা দুই দিন কমল স্বর্ণের দাম
- ওয়ালটন প্লাজায় কিস্তির অর্থ উত্তোলন সুবিধা
- মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি
- হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়
- তিন বছরে ২৪২% রিটার্ন, নভেম্বরে লভ্যাংশের সিদ্ধান্ত
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- ক্যাপিটাল গেইনে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














