অতঃপর স্বস্তি সমাজসেবা অধিদপ্তরে; একে একে নামছে আওয়ামী সুবিধাভোগীরা
বিগত ৫ আগস্ট জুলাই বিপ্লবে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরে বিভিন্ন সরকারি দপ্তরে পরিবর্তনের হাওয়া শুরু হলেও সমাজসেবা অধিদপ্তর চলতেছিল আওয়ামী দোসরদের দ্বারাই। যেন সমাজসেবা অধিদপ্তর ছিল আওয়ামীলীগের শেষ ঘাঁটি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আওয়ামী সচিব ও অধিদপ্তরের আওয়ামী মহাপরিচালকের বদলী হলেও দপ্তরটির অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে থাকে আওয়ামী দোসররা। এ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরাজ করছিল চাপা ক্ষোভ। বিভিন্ন সংবাদ মাধ্যমে অধিদপ্তরের কর্মকর্তাদের আওয়ামী সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশিত হয় ধারাবাহিক সংবাদ। বিশেষ করে আওয়ামীলীগের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সময়ে উপপরিচালক (প্রশাসন) পদে পদায়ন পাওয়া কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির সন্তান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা মাহমুদ সারোয়ারকে নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। নিজ বিশ্ববিদ্যালয়ের কিছু সাবেক ছাত্রলীগের জুনিয়রদেরকে নিয়ে এই কর্মকর্তা গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর সিন্ডিকেট। বদলী বানিজ্য থেকে শুরু করে টাকার বিনিময়ে বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে সেল্টার দেয়াসহ নানান অপকর্ম করতেন তিনি ও তার এই সিন্ডিকেট।
জানা যায় যে, রাজশাহীর বাঘা উপজেলায় এক সমাজসেবা অফিসারের প্রকাশ্য দুর্নীতির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচারিত হলেও নিজস্ব সিন্ডিকেটের লোক হওয়ায় সে বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাছাড়া অধিদপ্তরে সংশ্লিষ্ট পদ না থাকা সত্ত্বেও মাঠপর্যায়ের কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি অধিদপ্তরে বদলী করে আনেন এবং সংশ্লিষ্ট পদের যোগ্য কর্মকর্তা কর্মচারীদের বদলী করে রাখেন দেশের বিভিন্ন প্রান্তে। তার এসব কর্মের মূল সহযোগী ছিলেন তার ব্যাক্তিগত কর্মকর্তা মামুনুর রশীদ যে কিনা তারই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী। ফিল্ড সুপারভাইজার পদধারী হয়েও সে বছরের পর বছর পোস্টিং নিয়ে থাকছেন অধিদপ্তরে অথচ মাঠপর্যায়ে ফিল্ড সুপারভাইজারের তীব্র সংকট। যে বা যারা তাদের অপকর্ম নিয়ে কথা বলতো তাদের ঘাড়ে নেমে আসতো বদলীসহ নানারকম হয়রানির খড়গ। তাছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিনে নানান কটুক্তি করে দীর্ঘ প্রবন্ধ লিখেন যা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা এ নিয়ে ক্ষোভে ফুসে উঠেন। সংশ্লিষ্ট মহলে সমালোচনা তীব্র হলে গত ৩০/০১/২০২৫ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সরিয়ে দেওয়া হয় আওয়ামী দোসর দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে।
গভীর অনুসন্ধানে জানা যায় যে, সমাজসেবা অধিদপ্তরে ছিল বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী আরেকটি প্রভাবশালী গোষ্ঠী যার নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। অধিদপ্তরের সকল কলকাঠি নাড়া হত তারই ইশারা এবং আদেশে। অধিদপ্তরের পরিকল্পনা অধিশাখার প্রধান হয়ে বিভিন্ন ভুয়া প্রজেক্ট বানিয়ে সরকারের কোটি কোটি টাকা আওয়ামী নেতাদের পকটে পুরে দেয়ার মূল কারিগরও ছিলেন তিনি।
এই গোষ্ঠীর অফিস সমাজসেবা অধিদপ্তরে হলেও আদতে তারা সময় কাটাতো গণভবন, ধানমন্ডি ৩২, আওয়ামীলীগের দলীয় অফিসসহ বিভিন্ন আওয়ামী মন্ত্রী এমপিদের বাসায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শপথ নেয়া এই গোষ্ঠী ৫ ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বেশভুষা বদলে আওয়ামী বিরোধীর ভং ধরেন কিন্তু আদতে তারা বাস্তবায়ন করতো পতিত ফ্যাসিবাদের বিভিন্ন এজেন্ডা।
অন্তর্বর্তীকালীন সরকার দ্বায়িত্ব নেয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব নেন মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং দ্বায়িত্ব নেয়ার পর পরই তিনি অধিদপ্তরের দুর্নীতিবাজ ও ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদী আওয়ামীলীগের সুবিধাভোগী কর্মকর্তাদের বিষয়ে সরব হন এবং উচ্চকিত বক্তব্য দেন। মাননীয় উপদেষ্টার বক্তব্যকে কটাক্ষ করতেও ছাড়েনি আওয়ামী সুবিধাভোগী এই গোষ্ঠীটি। এ সংক্রান্ত পোস্ট ও ভিডিও ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে।
বিগত ফ্যাসিস্ট মন্ত্রী রাশেদ খান মেনন, নুরুজ্জামান আহমেদ ও দীপু মনির আমলে অত্যন্ত প্রভাব বিস্তারকারী এই সিন্ডিকেট ভাঙ্গতে অবশেষে নড়ে চড়ে বসে প্রশাসন। উপপরিচালক (প্রশাসন) মোস্তফা মাহমুদ সারোয়ারের পর গত ০৫/০২/২০২৫ তারিখে বদলী করা হয় সেই অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ কামরুজ্জামানকে।
কর্মকর্তা কর্মচারীদের প্রতিক্রিয়া জানতে অধিদপ্তরের একাধিক ব্যাক্তির সাথে যোগাযোগ করা হলে এই প্রতিবেদকের সাথে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, বদলির আদেশে অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা কর্মচারীরারা খুশি হয়েছেন এবং স্বস্তি পেয়েছেন। তারা আশা রাখেন এই বদলীর আদেশ অধিদপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং কর্ম চাঞ্চল্য বাড়াবে যার ছোয়া ইতোমধ্যে অধিদপ্তরে লেগেছে। এজন্য তারা মাননীয় উপদেষ্টা ও সম্মানিত সচিব মহোদয়কে ধন্যবাদ জানান।
তবে আওয়ামী সরকারের এসকল পতিত এজেন্ট যেন বিভিন্ন উছিলায় পুনরায় পুনর্বাসিত হতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে মর্মেও জানান তারা কেননা তাদের হাত অনেক লম্বা।
পাঠকের মতামত:
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














