শেয়ার কারসাজির ফাইন ফুডসের কৃত্রিম মুনাফা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে শেয়ার কারসাজির আলোচিত কোম্পানি ফাইন ফুডস। ব্যবসায়িক পারফরমেন্স ভালো না হলেও শেয়ার দর আকাশ চুম্বি। এ কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার দর নিয়ে কারসাজির জন্য কৃত্রিম আর্থিক হিসাব দেখিয়ে আসছে। এক্ষেত্রে ব্যয় কমিয়ে মুনাফা বেশি ও সম্পদ বেশি দেখিয়ে আসছে। যা কোম্পানিটির নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।
বেশ কিছুদিন ধরে স্বল্প মূলধনী ফাইন ফুডসের শেয়ার নিয়ে কারসাজি করা হচ্ছে। এর মাধ্যমে শেয়ারটিকে ২০০ টাকার উপরে তুলে আনা হয়েছে। যার সঙ্গে কোম্পানি কর্তৃপক্ষের সরাসরি যোগসাজোশ রয়েছে। তারা শেয়ারটি নিয়ে কারসাজিতে সহযোগিতা করতে কৃত্রিম আর্থিক হিসাবসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তবে সম্প্রতি উচ্চ মূল্যের শেয়ারটি থেকে বিক্রির পাঁয়তারার অংশ হিসেবে চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে অস্বাভাবিক মুনাফা দেখিয়েছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা ৪.১২ টাকা হয়েছে বলে আর্থিক হিসাব প্রকাশ করা হয়। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৭ টাকা। এতে করে মুনাফা ৩.৫৫ টাকা বা ৬২৩ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে।
ফাইন ফুডসের অস্বাভাবিক মুনাফা দেখেই ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীরা বলাবলি করতে শুরু করে এবার শেয়ার পার্কিং করবে অথবা সাধারন বিনিয়োগকারীদের খাওয়াবে। যে কারনে অতিরঞ্জিত মুনাফা দেখানো হয়েছে। তবে ফাইন ফুডসের এবারের ফাঁদ আগেই বুঝতে পারায় রক্ষা হয়েছে বিনিয়োগকারীদের।
এর আগে কারসাজির আরেক অংশ হিসেবে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় বিনিয়োগকারীদের আকর্ষণে মুনাফার থেকে বেশি লভ্যাংশ ঘোষণা করে ফাইন ফুডস কর্তৃপক্ষ। এ কোম্পানির ওই অর্থবছরে শেয়ারপ্রতি ৮৮ পয়সা মুনাফা হলেও লভ্যাংশ ঘোষণা করে ১ টাকা করে। তবে উদ্যোক্তা/পরিচালকেরা এতোটাই উদার যে, তারা লভ্যাংশ নেয়নি। শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ওই লভ্যাংশ ঘোষণা করে।
এদিকে কোম্পানিটির সর্বশেষ আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির আর্থিক হিসাবে ৭ কোটি ৩৪ লাখ টাকা আয়, বাকিতে বিক্রি বাবদ পাওনা ৯১ লাখ টাকা, কাঁচামাল ক্রয় ৩ কোটি ৬৮ লাখ টাকা ও ফিঙ্গারলিঙ্ক ক্রয়ে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে। কিন্তু এসব লেনদেনের প্রায় সব নগদে করেছে বলে কোম্পানি কর্তৃপক্ষের দাবি। ফলে বিশ্বাসযোগ্য তথ্যের অভাব ও নগদে করার কারনে, ওইসব লেনদেনের সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক। যাতে ওইসব লেনদেনকৃত তথ্য মিথ্যা হতে পারে বলে জানিয়েছেন নিরীক্ষক।
ফাইন ফুডস কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ক্যাপিটাল স্টক দেখিয়েছে ৩০ লাখ টাকা। তারা হিস্টোরিক্যাল কস্ট ভ্যালুতে এই সম্পদ দেখিয়েছে। যা সরাসরি আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৪১ লঙ্ঘন। তারা ওই সম্পদের প্রকৃত মূল্য বিবেচনায় নেয়নি। তবে প্রয়োজনীয় তথ্যের অভাবে কি পরিমাণ ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, নিরীক্ষক তা বলতে পারেনি।
এ কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ৮ কোটি ৯৪ লাখ টাকার মজুদ পণ্য দেখিয়েছে। এরমধ্যে ফিঙ্গারলিংবাবদ ৪ কোটি ৫২ লাখ টাকা ও ক্লোজিং কাঁচামালবাবদ ১ কোটি ৬ লাখ টাকার (মোট ৫ কোটি ৫৮ লাখ টাকা) বিষয়ে নিরীক্ষককে নিরীক্ষা কাজে সহযোগিতা করেনি। ফলে স্বশরীরে এবং বিকল্প নিরীক্ষা প্রক্রিয়া দিয়েও নিরীক্ষক ওই সম্পদের সত্যতা যাচাই করতে পারেনি। ফলে কোম্পানিটির মজুদ পণ্য হিসেবে ও বিক্রিত পণ্যের ব্যয় (কস্ট অব গুডস সোল্ড) হিসাবে মিথ্যা তথ্য দেওয়া হতে পারে বলে জানিয়েছেন নিরীক্ষক।
নিরীক্ষকের মন্তব্য অনুযায়ি এ কোম্পানি কর্তৃপক্ষ যদি কস্ট অব গুডস সোল্ড কম দেখিয়ে থাকে, তাহলে নিট মুনাফা অতিরঞ্জিত করে দেখিয়েছে। যা শেয়ার কারসাজির এ কোম্পানিটির জন্য অস্বাভাবিক না।
এ কোম্পানি কর্তৃপক্ষ স্থায়ী সম্পদের অস্তিত্ব যাচাইয়ে তালিকা বা রেজিস্টার দিতে পারেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। ফলে কোম্পানিটির আর্থিক হিসাবে দেখানো স্থায়ী সম্পদের প্রকৃতপক্ষে অস্তিত্ব আছে কিনা, তা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি ম্যাকসন্স স্পিনিং। কোম্পানিটিতে ৮ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে।
এসব বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক উর্ধ্বতন কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফাইন ফুডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৮৪.৭৫ শতাংশ। কোম্পানিটির সোমবার (০৯ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ২২৭.৬০ টাকায়।
পাঠকের মতামত:
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














