হিরু চক্রের কারসাজি তদন্তে দুদককে বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক ও শেয়ার ব্যবসায়ী মো. আবুল খায়ের হিরুসহ তার সহযোগীদের শেয়ার কারসাজি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তথ্য পাঠিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডজনখানেকের বেশি কোম্পানির শেয়ার কারসাজি করে মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হিরু চক্রকে মোট ২০৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল খায়ের হিরুসহ তার সহযোগীদের শেয়ার কারসাজির মাধ্যমে অনৈতিকভাবে মুনাফা হাতিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করছে দুদক। তাই, সংস্থাটির চাহিদার পরিপ্রেক্ষিতে এসব তথ্য পাঠিয়েছে কমিশন।
এর আগে আবুল খায়ের হিরুর বিনিয়োগ-সংক্রান্ত অভিযোগের রেকর্ডপত্র/তথ্যাদি চেয়ে বিএসইসিতে চিঠি পাঠান দুদকের সহকারী পরিচালক (বিশেষ তদন্ত) সাজ্জাদ হোসেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে হিরুর বিরুদ্ধে অভিযোগ ও ব্যবস্থা গ্রহণের তথ্য দুদকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে চলতি বছরের ১৩ মে মাসের শেষের দিকে একজন সরকারি কর্মচারী হয়ে আবুল খায়ের সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বিএসইসি। একইসঙ্গে বিষয়টি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। তার আগে ২০২৪ সালের ৭ অক্টোবর একই বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর চিঠি পাঠিয়েছিল বিএসইসি।
দুদকে পাঠনো বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, মো. আবুল খায়ের হিরুর শেয়ারবাজারে বিনিয়োগ- সংক্রান্ত অভিযোগের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত অনুসন্ধান ও তদন্ত কমিটির দাখিল করা দুটি প্রতিবেদনের মধ্যে ফরচুন সুজ লিমিটেড-সংক্রান্ত প্রতিবেদনটি চলতি বছরের গত ৩ জুন দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে। সোনালী পেপার বোর্ড মিলস লিমিটেড-সংক্রান্ত অপর একটি প্রতিবেদনের সত্যায়িত ছায়ালিপি চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবুল খায়ের এবং তার সহযোগীদের বিরুদ্ধে পুঁজিবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার একটি তালিকা চিঠির সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশগুলোর কাগজের পরিমাণ বেশি হওয়ায় শুধু আদেশের অগ্রণী পত্রগুলোর ছায়ালিপি এবং আদেশসমূহের পিডিএফ কপি ই-মেইলের মাধমে প্রেরণ করা হলো।
পাঠকের মতামত:
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- বিএসইসির নতুন তিন কমিশনার নাহিদ-তারিক-তানভীর
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- একটি কালো অধ্যায়ের সমাপ্তি
- উৎপাদন বাড়াতে বৈদেশিক ঋণ নেবে নাভানা ফার্মা
- এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
- লেনদেনে ফিরেছে ৪ কোম্পানি
- বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬ শতাংশ
- মেয়াদি মিউচুয়াল নিয়ে ফান্ড বিএসইসির নতুন বিধিমালা
- পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ আকবর
- পোশাক রপ্তানিতে ধাক্কা
- সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- অতিরিক্ত করের মুখে রূপালি ব্যাংক
- শেয়ারবাজারে ৮ কার্যদিবসের উত্থানে বাড়ল ২৩৯ পয়েন্ট
- লুজারের শীর্ষে ইয়াকিন পলিমার
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মীর আকতার
- আগামীকাল লেনদেনে ফিরবে ৪ কোম্পানি
- আগামীকাল ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- ডিএসইকে তোয়াক্কা করল না এমারেল্ড অয়েল
- সোনারগাঁও টেক্সটাইলের ৬১ শতাংশ দর বৃদ্ধি
- সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে আসছে সিনেমা ‘কালা হরিণ’
- ‘স্ট্রাগলিং পিরিয়ড’ পেরিয়ে আজকের তাসনুভা তিশা
- রপ্তানি প্রণোদনায় উৎসে কর কমে ৫ শতাংশে নামছে
- খেলাপি ঋণে নতুন রেকর্ড, লাগাম টানতে ব্যর্থ সব উদ্যোগ
- আবারও জরিমানার পথে ইউসিবি
- বিএসইসিতে দুই সপ্তাহের মধ্যে নতুন চেয়ারম্যান-কমিশনার নিয়োগ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে টানা ৭ কার্যদিবস উত্থান
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক
- আনলিমা ইয়ার্নের ১ মাসে ৩৩ শতাংশ দর বৃদ্ধি
- নাহি অ্যালুমিনিয়ামের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সিটি ব্যাংকের মূল ব্যবসায় ধস
- ৩০ কোটির মুনাফা থেকে ১১ কোটি টাকার লোকসান
- এমডি ওমর ফারুক খানের পদত্যাগ গ্রহণ, ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসাইন
- কোহিনূর কেমিক্যালের নাম পরিবর্তন
- আইডিএলসি ফাইন্যান্সের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- এসকে ট্রিমসের ‘নো ডিভিডেন্ড’
- হামিদ ফেব্রিক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আবারও ড্যাফোডিলের শেয়ার ইস্যু বাতিল করল বিএসইসি
- উত্থান দিয়ে শেয়ারবাজার যাত্রা শুরু
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- চার কোম্পানির লেনদেন বন্ধ
- কত দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা
- ছুটি শেষে খুলছে শেয়ারবাজার
- মাত্র চার মাসে ৩০০ শতাংশ বৃদ্ধি, মেঘনা পেট নিয়ে রহস্য
- শাকিব চান নায়ক, অপু চান ডাক্তার—জয়ের ভবিষ্যৎ কোন পথে?
- ভুল বোঝাবুঝি নিরসনের আশ্বাস, আপাতত স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’
- “প্রেমের মানুষ পেয়েছি, বিয়ের মানুষ পাইনি: বাঁধন”
- লড়াকু সূর্যবংশী ব্যর্থ, গিলের সেঞ্চুরিতে ফাইনালে গুজরাট
- শাহরুখ-আলিয়াসহ একঝাঁক তারকাকে আনফলো করলেন করণ জোহর
- টিকিটের টাকা ফেরত দেব, ‘মাসুদ রানা’ই ঈদের সেরা
- জনপ্রিয়তার আলোয় ডুবে অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন হানি সিং
- বিনিয়োগকারীদেরকে বাজার সংশ্লিষ্টদের ঈদের শুভেচ্ছা
- তবু বিশ্বকাপে স্পেনের ‘এক্স-ফ্যাক্টর’ ইয়ামাল
- স্বামীকে নিয়ে অভিজ্ঞতা শেয়ার শবনম ফারিয়ার
- চিত্রনায়িকা ববি হকের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি নায়ক মুন্না খানের
- শঙ্কা কাটিয়ে রদ্রিগেসকে নিয়েই বিশ্বকাপে কলম্বিয়া
- বিশ্বকাপের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার
- বিশ্ববাজারে সোনা–রুপার দরপতন, প্রভাব পড়তে পারে দেশেও
- ঈদের খরচে প্রবাসী আয়ের জোয়ার
- ম্যারাডোনা–র কান্না, আন্দ্রেস এসকোবার–ট্র্যাজেডি, রোবের্তো বাজ্জো–র দৃষ্টি এবং ব্রাজিল জাতীয় ফুটবল দল–এর অশ্রু
- তুমি আমার হলে কী এমন হতো!
- শেয়ারবাজারে ঈদের ছুটি শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- বিএসইসির নতুন তিন কমিশনার নাহিদ-তারিক-তানভীর
- লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- একটি কালো অধ্যায়ের সমাপ্তি
- উৎপাদন বাড়াতে বৈদেশিক ঋণ নেবে নাভানা ফার্মা
- এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
- লেনদেনে ফিরেছে ৪ কোম্পানি
- বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- ঢাকা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬ শতাংশ
- মেয়াদি মিউচুয়াল নিয়ে ফান্ড বিএসইসির নতুন বিধিমালা
- অতিরিক্ত করের মুখে রূপালি ব্যাংক














