ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

জাহিন স্পিনিংয়ের উৎপাদনে ফেরা নিয়ে শঙ্কা

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৯:২৫:৪০
জাহিন স্পিনিংয়ের উৎপাদনে ফেরা নিয়ে শঙ্কা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ও ব্যবসায় ডুবতে থাকা জাহিন স্পিনিং চলতি মূলধনের ঘাটতিতে রয়েছে। এছাড়া ঋণ ও ইউটিলিটি বিল পরিশোধে সক্ষমতা হারিয়েছে এবং বড় পুঞ্জীভূত লোকসানে নেমেছে। এ অবস্থায় কোম্পানিটির উৎপাদনে ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছে, জাহিন স্পিনিংয়ের অগ্নি দূর্ঘটনায় ২০২৪ সালের ১৬ ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। এ কোম্পানিটির আর্থিক ও অন্যান্য বিষয়াদি বিবেচনায় ব্যবসায় ফিরে আসা হুমকিতে রয়েছে।

জাহিন স্পিনিংয়ের আর্থিক হিসাবে ২০২৪ সালের ৩০ জুন গ্রাহকদের কাছে ১৫ কোটি ৩৮ লাখ টাকা পাওনা ছিল। এরমধ্যে পাওয়ার সম্ভাবনা একেবারেই না থাকায় ২০২৪-২৫ অর্থবছরে হিসাব থেকে বাদ (রিটেন অফ) দেওয়া হয়েছে ১০ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের অর্থবছরে বাদ দেওয়া হয়েছিল ২৫ কোটি ৫০ লাখ টাকা।

এই কোম্পানি কর্তৃপক্ষ অগ্নি দূর্ঘটনার কারনে বীমা কোম্পানির কাছে বীমা দাবি চেয়ে আবেদন করেছে। এ নিয়ে আর্থিক হিসাবে ১৭ কোটি ৯০ লাখ টাকা পাওয়া যাবে হিসাব দেখিয়েছে। তবে নিরীক্ষককে আবেদনের চিঠি দেখাতে পারেনি।

জাহিন স্পিনিং কর্তৃপক্ষ ২০২৪ সালের নভেম্বর মাসিক ভ্যাট রিটার্ন দাখিল করেনি। এতে করে ২০২৪-২৫ অর্থবছরে পণ্য বিক্রির সত্যতা যাচাই করতে পারেনি নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জাহিন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৩ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.৯০ শতাংশ। কোম্পানিটির সোমবার (০২ ফেব্রুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৪.০০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে