মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার অনিয়ম
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত একই উদ্যোক্তা/পরিচালকদের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। দুটি কোম্পানিরই লোকসান অব্যাহত রয়েছে। তাই বলে থেমে নেই অনিয়ম। কোম্পানি দুটিকে মুনাফায় ফেরানোর চেষ্টার পরিবর্তে সমানতালে চলছে অনিয়ম। এরমধ্যে মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার বিভিন্ন অনিয়ম বেরিয়ে এসেছে।
কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষকের প্রতিবেদনে অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ আর্থিক হিসাবে ১১১ কোটি লাখ টাকার স্থায়ী সম্পদ দেখিয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ সম্পদের রেজিস্টার ও হিসাব বই ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে না। যাতে করে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য যাচাই করা যায়নি। এ কোম্পানি কর্তৃপক্ষল্যাম ইন্টারন্যাশনাল ইনস্পেকশন দিয়ে স্থায়ী সম্পদ পূণঃমূল্যায়ন করেছে। তবে এই ভ্যালুয়ার কোম্পানি বিএসইসির অনুমোদিত না।
কোম্পানি কর্তৃপক্ষের দাবি করা ৩ কোটি ১ লাখ টাকার মজুদ পণ্যের সত্যতা নিয়েও সন্দেহ করেছেন নিরীক্ষক। কারন কোম্পানি কর্তৃপক্ষ ওই মজুদ পণ্যের বিপরীতে লেজার বা সহায়ক প্রমাণাদি দিতে পারেনি।
এদিকে আর্থিক হিসাবে অগ্রিম/ডিপোজিট/প্রিপেমেন্ট হিসাবে ৫ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ দেখিয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। তবে ওই অর্থ আদায় হবে না বলে নিরীক্ষক মনে করছেন। ফলে ওই অর্থ আর্থিক হিসাব থেকে বাদ দেওয়ার পরামর্শ নিরীক্ষকের। এতে করে কোম্পানির সম্পদ কমে আসবে।
এই কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ৯০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে দেখিয়েছে। তবে ওই টাকা আদায় নিয়ে শঙ্কা রয়েছে। ফলে প্রভিশনিং (সঞ্চিতি) গঠন করা উচিত। এছাড়া ব্যাংক ঋণ হিসেবে দেখানো ৩ কোটি ৪০ লাখ টাকার বিপরীতে লেজার, চুক্তি ও ঋণ নেওয়ার উদ্দেশ্য জানাতে বা দেখাতে পারেনি। আর নগদ ও নগদ সমতুল্য ৪৯ লাখ টাকা আছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করলেও নিরীক্ষক তার স্বপক্ষে প্রমাণ পাননি।
দূর্বল এই কোম্পানিটির শেয়ার বিক্রি করে কেটে পড়ছে উদ্যোক্তা/পরিচালকেরা। যা করতে গিয়ে অনিয়মে জড়িয়েছে। তাদের কাছে কোম্পানিটির মোট ১ কোটি ৬০ লাখ শেয়ারের মধ্যে ৮০ লাখ ছিল। তবে এই শেয়ার ধারন কমে এসেছে ৬০ লাখে। এক্ষেত্রে ২০ লাখ শেয়ার কমলেও তারা আরজেএসসি সার্টিফাইড কপি নিরীক্ষককে দিতে পারেনি।
মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ হিসেবে ৬৪ কোটি ২৮ লাখ টাকা দেখিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংক স্টেটমেন্ট বা এ সংক্রান্ত কোন প্রমাণাদি দেখাতে পারেনি।
আর্থিক হিসাবে ব্যয়জনিত ৪৫ কোটি ১৯ লাখ টাকার দায় দেখানো হয়েছে। তবে এই দায়ের সঠিক হিসাব বহি নেই। ফলে ওই দায় নিয়ে নিশ্চিত হতে পারেনি নিরীক্ষক।
আরও পড়ুন....
মেঘনা কনডেন্সড মিল্কের টিকে থাকা নিয়ে শঙ্কা
তালিকাভুক্ত এই কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের দীর্ঘদিন ধরে লভ্যাংশ প্রাপ্তি বন্ধ রয়েছে। কিন্তু অনেক বছর আগে ঘোষণা করা লভ্যাংশের ১৬ লাখ ৭৪ হাজার টাকা ২০২৪-২৫ অর্থবছরে প্রদানের দাবি করা হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোন লেজার, প্রদানের বিস্তারিত তথ্য বা অন্যান্য সহায়ক কোন প্রমাণাদি দেখাতে পারেনি নিরীক্ষককে।
মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ি, ডেফার্ড ট্যাক্স হিসাব করে না বলে জানিয়েছেন নিরীক্ষক। এছাড়া তারা ডেফার্ড ট্যাক্স সমন্বয় ছাড়াই রিভ্যালুয়েশন সারপ্লাসের উপর ধার্য্য করা অবচয় রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে রিটেইন আর্নিংসে স্থানান্তর করে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এরমধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.০০ টাকায়।
পাঠকের মতামত:
- মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার অনিয়ম
- নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকছে শপিংমল
- এই ম্যাচে জয় আমাদের প্রাপ্য ছিল : নেদারল্যান্ডসের মিকেরেন
- বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার
- সোশ্যাল মিডিয়া ডাস্টবিন
- বাড়ল সোনার দাম
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৮৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৫ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৪ হাজার ৪৭৬ কোটি টাকা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- উত্তরা ফাইন্যান্সে ৫ পরিচালক নিয়োগ
- চার কোম্পানির লভ্যাংশ বিতরণ
- মাকসুদ কমিশনের অপসারনের দিনক্ষণ গুণছে বিনিয়োগকারীরা
- আর্থিক হিসাব প্রকাশ করবে বিএসসি
- ৩০ লাখ শেয়ার কিনলেন স্কয়ার ফার্মার এমডি-পরিচালক
- গ্রামীণফোনের ২৯০৩ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা
- আরএকে সিরামিকের লভ্যাংশ ঘোষনা
- প্রাইম ফাইন্যান্সের স্পটে লেনদেন শুরু
- এশিয়াটিক ল্যাবের মুনাফা বেড়েছে ১৬৯ শতাংশ
- এমসিএল প্রাণের অধঃপতন থেকে রক্ষা
- মেঘনা কনডেন্সড মিল্কের টিকে থাকা নিয়ে শঙ্কা
- ২ লাখ ১০ হাজার টন সার কেনার অনুমোদন
- বাবা হলেন অভিনেতা পলাশ
- এমসিএল প্রাণের অধঃপতন
- বলিউড স্টাইলে মিম
- শুল্ক হ্রাসে ভারতের শেয়ারবাজারে সূচক বেড়েছে ৩৬৫৭ পয়েন্ট
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- গেইনারের শীর্ষে শাশা ডেনিমস
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব
- ফুরিয়ে আসছে মাকসুদ কমিশনের সময়, ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্সের স্পটে লেনদেন শুরু বৃহস্পতিবার
- ন্যাশনাল টিউবসে সচিব নিয়োগ
- গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষনা
- রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
- জাহিন স্পিনিংয়ের উৎপাদনে ফেরা নিয়ে শঙ্কা
- ইসলামিক ফাইন্যান্সে সচিব নিয়োগ
- ৯ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে মেঘনা পেট
- শেয়ারবাজারে উত্থান
- গেইনারের শীর্ষে ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক
- আর্থিক হিসাব প্রকাশ করবে এশিয়াটিক ল্যাব
- শেয়ার কিনলেন সালভোর এমডি
- স্ট্যান্ডার্ড ব্যাংকে এমডি নিয়োগ
- নিরাপত্তাহীনতায় লন্ডন ছাড়লেন টম ক্রুজ
- এ আর রহমানকে অতিথি করায় বিজেপির বিরোধীতা
- পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললো আইসিসি
- সোনারগাঁও টেক্সটাইলে ভূয়া মজুদ পণ্য
- আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি মৌয়ের
- রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি
- জানুয়ারিতে এলো ৩.১৭ বিলিয়ন ডলার
- প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার পেলেন যিনি
- গেইনারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- শেয়ারবাজারে উত্থান দিয়ে ফেব্রুয়ারি শুরু
- ৭৪ কোম্পানির ইপিএস প্রকাশ : লোকসানে ৩০ শতাংশ
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসিআই এর ব্যবসায় উত্থান ১০৯%
- ইন্দো-বাংলা ফার্মার ব্যবসায় উত্থান ১২৫%
- সোনালি পেপারের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- লীগ্যাছি ফুটওয়্যারের ব্যবসায় পতন ১৩০০%
- শার্প ইন্ডাস্ট্রিজের ব্যবসায় পতন ৪৩০%
- এমএল ডাইংয়ের ব্যবসায় পতন ৪৫৪%
- ফার কেমিক্যালের ব্যবসায় পতন ৬৬৩%
- দুদিনে সোনার দাম ভরিতে কমলো ৩০ হাজার
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকার লেনদেন
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৬ হাজার ৩২৪ কোটি টাকা
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার














