ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার

২০২৬ ফেব্রুয়ারি ০৭ ২১:২৫:৪১
বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনার দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন কি তবে বাস্তবে রূপ নিচ্ছে? সম্প্রতি নীলাঞ্জনার একটি রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হয়েছে এমন জোরালো জল্পনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনও কখনও কোনো বিষয় শেষ হওয়ার অর্থ এই নয় যে তার গুরুত্ব ফুরিয়ে গেছে। বরং এর অর্থ হলো, সেখান থেকে নতুন করে পাওয়ার আর কিছু নেই।

এই জীবনের এই অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ। আত্মসম্মান ও নিজের সত্তা খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, আমি এমন এক স্বচ্ছতা ও সাহস পেয়েছি যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই শেষকে আমি সম্মানের সাথে গ্রহণ করছি।

গত বছর থেকেই টালিউডে যীশু ও নীলাঞ্জনার আলাদা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, যীশুর ব্যক্তিগত সহকারীর সাথে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই তাদের দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে।

বর্তমানে যীশু ও নীলাঞ্জনা আলাদা থাকছেন এবং তাদের দুই মেয়েও মায়ের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তবে বিচ্ছেদ বা আইনি বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত যীশু বা নীলাঞ্জনা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন