ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

মাকসুদ কমিশনের চেয়ার ধরে রাখার চেষ্টা, শেয়ারবাজারে পতন

২০২৬ ফেব্রুয়ারি ১৭ ১৪:৪৪:৩৬
মাকসুদ কমিশনের চেয়ার ধরে রাখার চেষ্টা, শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত ৯ ফেব্রুয়ারি থেকে শেয়ারবাজার উত্থানে ছিল। এরমধ্যে নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস (১৫ ফেব্রুয়ারি) রেকর্ড উত্থান হয়েছে। তবে এরপরে ২ কার্যদিবস পতনে হতাশ বিনিয়োগকারীরা। যে পতনের অন্যতম কারণ খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের চেয়ার ধরে রাখার চেষ্টা। যা কোনভাবে সম্ভব হলে, অনেক বিনিয়োগকারীদের আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। শেয়ারবাজারের উন্নয়নে এই কমিশনের অপসারণের বিকল্প নেই বলে মনে করেন বিনিয়োগকারীরা।

এই মাকসুদ কমিশন গত ১৭ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১১ পয়েন্ট।

তবে এর আগের ৩ কার্যদিবসের মধ্যে নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবস (১৫ ফেব্রুয়ারি) ২০১ পয়েন্ট ও নির্বাচন পূর্ব ১০ ফেব্রুয়ারি ৮৮ পয়েন্ট ও ৯ ফেব্রুয়ারি ৮৩ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ১ হাজার ২৫৭ কোটি ৪ লাখ টাকার। এ হিসেবে লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৪ লাখ টাকার বা ৩ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩১ টি বা ৩৩.০৮ শতাংশের। আর দর কমেছে ২৩৮ টি বা ৬০.১০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩ টির, কমেছে ১১২ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৫১৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে