ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

টানা ৪ দিন বন্ধ হচ্ছে শেয়ারবাজার

২০২৬ ফেব্রুয়ারি ১০ ০৮:৪৩:১৫
টানা ৪ দিন বন্ধ হচ্ছে শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার থেকে শনিবার (১১-১৪ ফেব্রুয়ারি) দেশের ঊভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। জাতীয় নির্বাচন উপলক্ষ্যে এ ছুটিতে যাচ্ছে শেয়ারবাজার।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন। এ উপলক্ষ্যে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি। ফলে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। এরপরে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। যাতে করে বুধবার থেকে শনিবার শেয়ারবাজার বন্ধ থাকবে।

আগামী রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে