ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

পুঞ্জীভূত লোকসান ৮৬ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা

২০২৬ ফেব্রুয়ারি ১০ ০৯:২৫:০৫
পুঞ্জীভূত লোকসান ৮৬ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ২০২৫ সালের ৩০ জুন পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৮৬ কোটি ২৪ লাখ টাকায়। এছাড়া কোম্পানিটি ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে। এমনকি কোথাও থেকে এনে তা পরিশোধেরও সক্ষমতা নেই। অথচ কোম্পানিটি ঋণের পাহাড়ের চাঁপে পিষ্ট। এ কোম্পানিটির ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৫২ লাখ টাকা।

এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন....

লুব-রেফের ভুয়া সম্পদের আড়ালে আইপিও’র শত কোটি টাকা গায়েব

উল্লেখ্য, ১৯৯৬ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে ৬৩.৭৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির সোমবার (০৯ ফেব্রুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ১৫.১০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন