বানকো ফাইন্যান্সকে রেকর্ড জরিমানা
একমি পেস্টিসাইডসে একই অপরাধ করেও শাহজালাল ইক্যুইটি শাস্তির বাহিরে
শেয়ারবাজারে কয়েক মাস আগে ইস্যু ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে আত্মীয়দের শেয়ার ধারন থাকার দায়ে বানকো ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বড় অনিয়ম করেছে বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রতিয়মান হয়েছে। যে কারনে কমিশন তাকে শেয়ারবাজারে নিষিদ্ধ এবং তাকেসহ তার আত্মীয়দেরকে রেকর্ড ২৬ কোটি টাকা জরিমানা করেছে। যে ধরনের অনিয়ম শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হয়েছে। এই প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজ করা একমি পেস্টিসাইডসে তেমনটি হয়েছে। এক্ষেত্রেও কমিশনের ন্যায় বিচারের অপেক্ষায় বিনিয়োগকারীরা।
বানকো ফাইন্যান্স লাভেলো আইসক্রিম, সী পার্ল, বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার কাজ করা হয়। এরমধ্যে বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম ২০১৭ সালের ১৮ জুলাই পাবলিক ইস্যু রুলস সংশোধনের পূর্বে এসেছে। বাকি দুটি সংশোধনের পরে।
কোম্পানিগুলোতে বানকো ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের কোন শেয়ার ধারণ না করেও ১০ কোটি টাকার আর্থিক ও ৫ বছরের নিষেধাজ্ঞার শাস্তির মুখে পড়তে হয়েছে। এছাড়া তার আত্মীয়-স্বজন ওইসব কোম্পানির প্লেসমেন্ট কেনার দায়ে তাদের ১৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
কিন্তু একমি পেস্টিসাইডসে একই ধরনের অনিয়ম করেছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যান হিসেবে মাহফুজা ইউনুস ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস (সর্ম্পক্যে স্বামী-স্ত্রী) জড়িত থাকার পরেও তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি একমি পেস্টিসাইডসের আইপিওকালীন শেয়ার ধারন করেছে। তবে এখনো শাস্তির আওতায় আসেনি।

বানকো’র ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা কোম্পানিগুলোতে সাবেক এমডির আত্মীয়-স্বজন প্লেসমেন্ট শেয়ার ধারণ করায় ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি) লঙ্ঘন হয়েছে বলে দাবি বিএসইসির। এ কারণে সাবেক এমডি ও তার পরিবারকে জরিমানা করা হয়েছে। কিন্তু বিএসইসির পাবলিক ইস্যু রুলস সংশোধনের আগে কোনো ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানের এমডির আত্মীয়-স্বজন শেয়ার ব্যবসা করতে পারবেন না, এমনটি নেই।
২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি)-তে বলা হয়, ইস্যু ম্যানেজার ইস্যুয়ারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না এবং শেয়ার ধারণ করতে পারবেন না। যা ২০১৭ সালের ১৮ জুলাই সংশোধনীতে বলা হয়, ইস্যু ম্যানেজার ও এর সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি ইস্যুয়ারের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না এবং শেয়ার ধারণ করতে পারবেন না।

রুলসটি সংশোধনের আগে বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম শেয়ারবাজারে আসার পরেও বানকোর সাবেক এমডি ও তার পরিবারকে দায়ী করা হয়েছে। যে হিসেবে একমি পেস্টিসাইডসে আরও বড় অনিয়ম হয়েছে।

একমি পেস্টিসাইডসে শাহজালাল ইক্যুইটির চেয়ারম্যান মাহফুজা ইউনুস ও তার স্বামী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পরিচালিত এবং তাদের মালিকানাধীন কোম্পানির ২৮ লাখ শেয়ার ধারন ছিল। যা অভিহিত মূল্যে দর দাঁড়ায় ২ কোটি ৮০ লাখ টাকা। যেগুলো গত ১৪ নভেম্বর লক ফ্রি বা বিক্রিযোগ্য হয়েছে। যার বর্তমান বাজার দর রয়েছে প্রতিটি ৩৫.৪০ টাকা করে মোট ৯.৯১ কোটি টাকা। অর্থাৎ নিয়ম বর্হিভূত এই বিনিয়োগ থেকে ৭ কোটি ১১ লাখ টাকা বা ২৫৪ শতাংশ মুনাফায় রয়েছে।

দেখা গেছে, একমি পেস্টিসাইডসের প্রসপেক্টাসের ১৫৬ পৃষ্টায় ১৫ নম্বর সিরিয়ালে শেয়ারহোল্ডার হিসেবে বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস ইন্ডাস্ট্রিজের নাম উল্লেখ করা হয়েছে। এই কোম্পানিটি একমি পেস্টিসাইডসের আইপিওকালীন ২৮ লাখ বা ২.৬৭ শতাংশ শেয়ার ধারন করে। যে কোম্পানিটি একমি পেস্টিসাইডসের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মাহফুজা ইউনুসের স্বামী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ইউনুস গ্রুপের কোম্পানি। যে গ্রুপের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস। যে গ্রুপের সঙ্গে জড়িত রয়েছেন মাহফুজা ইউনুসও।

শাহজালাল ইক্যুইটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়ে অনিয়মের বিষয়ে ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানিটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেন অর্থ বাণিজ্যকে বলেন, মোহাম্মদ ইউনুস শাহজালাল ইক্যুইটির শেয়ারহোল্ডার বা পরিচালক না। তিনি কোম্পানির নির্বাহিও না। এমনকি তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শাহজালাল ইক্যুইটি থেকে কোন সম্মানি নেন না। ফলে শাহজালাল ইক্যুইটি মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনভাবেই জড়িত না বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান না। ফলে বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস একমি পেস্টিসাইডসের শেয়ার ধারনে পাবলিক ইস্যু রুলসের কোন ব্যত্যয় ঘটেনি।
এ বিষয়ে শীর্ষ এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, বানকো ফাইন্যান্সকে যে কারনে এবং যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিতর্ক আছে। ওখানে ব্যক্তিগত আক্রোশ এবং বিএসইসির অন্ত:কলহের কারনে শাস্তি দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। কিন্তু কমিশনতো সেটা কখনো বলতে পারবে না। এখন বানকোর ন্যায় একই কাজ করেছে শাহজালাল ইক্যুইটি। সেখানে মোহাম্মদ ইউনুসের স্ত্রী চেয়ারম্যান হিসেবে আছেন। তার অর্থ শাহাজালাল ইক্যুইটির চেয়ারম্যানের স্বার্থ সংশ্লিষ্টরাই তাদের ইস্যু ম্যানেজ করা একমি পেস্টিসাইডসে আইপিওকালীন শেয়ার ধারন করেছিল। এটাই বানকোর ন্যায় শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট।
এছাড়া মোহাম্মদ ইউনুস শাহজালাল ইক্যুইটির শেয়ারহোল্ডার বা পরিচালক হোক বা না হউক, কিংবা কোন সম্মানি নাই নিল, সেটা কোন বিষয় না। তিনি সেখানে একটি প্রধান উপদেষ্টার পদে জড়িত আছেন। যে পদকে কোনভাবেই ছোট করে দেখার এবং তিনি শাহজালাল ইক্যুইটির সঙ্গে জড়িত নাই বলার সুযোগ নাই।
পাঠকের মতামত:
- কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- অর্থনৈতিক অঞ্চলে ২৫ হাজার একর জমি ফাঁকা
- ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স
- স্টাফদের বেতনের ৫ শতাংশও আসে না মূল ব্যবসায়
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের পথ
- ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সালমান, ভাইরাল পুরোনো সাক্ষাৎকার
- চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারে বীমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- বিজিআইসির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
- বাংলাদেশে ঋণের চেয়ে অনুদানই বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র
- মার্কিন বিনিয়োগকারীদের ঢাকা সফর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ
- ‘এটা আমার জন্য অনেক হ্যাসেল’
- ডন জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে, আদালতে সিআইডির আবেদন
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
- গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- হোয়াইট হাউসের বলরুম প্রকল্প স্থগিত, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প
- সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
- ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন
- অস্কারের প্রাথমিক দৌড়ে পাকিস্তানের ‘মেরা লিয়ারি’
- হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
- ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে আজ প্রশাসক নিয়োগ, ভেঙে দেওয়া হবে পর্ষদ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৮১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- কেন ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা? জানালেন সহ-অভিনেত্রী
- মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া ২৬% কমেছে
- স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক শিল্পে আনতে নতুন নীতিমালা
- এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার
- ৮০০ কোটি টাকার বন্ড জালিয়াতি তদন্তে সিআইডি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- এসবিএসি ব্যাংকের পরিচালক ১.৮০ কোটি শেয়ার বেচবে
- জুলাই কনসার্টে হাসানের মুখে আঘাত করল পানির বোতল
- বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’
- ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ব্যাংক হিসাব জব্দ ও এলসি সংকটে উৎপাদন বন্ধ: এস.আলম কোল্ড রোলড
- পর্তুগালে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- জিবিবি পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- লেনদেনে ফিরেছে ইউসিবি
- জুলাইয়ে শেয়ারবাজারে কমেছে প্রায় ২৩ হাজার বিও হিসাব
- মাধুরীর কোটি টাকার সম্পত্তি বিক্রি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কারখানা সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স
- স্টাফদের বেতনের ৫ শতাংশও আসে না মূল ব্যবসায়
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের পথ














