ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

লিন্ডে বিডির ১১ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ, ইপিএসে রেকর্ড ধস

২০২৬ এপ্রিল ০৯ ০৮:৪৪:৩৮
লিন্ডে বিডির ১১ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ, ইপিএসে রেকর্ড ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের (লিন্ডে বিডি) ২০২৫ সালের মুনাফায় রেকর্ড পতন হয়েছে। এছাড়া লভ্যাংশ নেমে এসেছে ১১ বছরের মধ্যে সর্বনিম্নে।

দেখা গেছে, কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২২.৬০ টাকা। যা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্য থাকা ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগের তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই। আর ২০২৫ সালের জন্য পর্ষদের ঘোষিত ১০০% নগদ লভ্যাংশ বিগত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন। ডিএসইতে থাকা ২০১৫ সাল পর্যন্ত তথ্যের মধ্যে এটাই সর্বনিম্ন। এর আগের তথ্য ডিএসইর ওয়েবসাইটে নেই।

এদিকে লিন্ডে বিডির ২০২৫ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ২২.৬০ টাকা হিসেবে ৩৪ কোটি ৩৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০০% হিসেবে শেয়ারপ্রতি ১০.০০ টাকা করে ১৫ কোটি ২২ লাখ টাকার বা ৪৪.২৬% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১৯ কোটি ১৭ লাখ টাকা বা ৫৫.৭৫% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এর আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ৪২১.৯৪ টাকা করে নিট ৬৪২ কোটি ১২ লাখ টাকা মুনাফা হয়েছিল। এর বিপরীতে শেয়ারহোল্ডারদের ৪৫০০ শতাংশ হারে নগদ ৬৮৪ কোটি ৮২ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়। ওই বছর মুনাফার অতিরিক্ত ৪২ কোটি ৭০ লাখ টাকা রিজার্ভ থেকে দেয় লিন্ডে বিডি কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২০২৫ সালে ৯৫% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৪২১.৯৪ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৫ সালে হয়েছে ২২.৬০ টাকা।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া লিন্ডে বিডির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫ কোটি ২২ লাখ টাকা। এ কোম্পানিটির বুধবার (০৮ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ৭৬৫.৯০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে