প্রথম ছবিতেই বাজিমাত
বিনোদন ডেস্ক : মৌসুমী ও সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ দেখার পর চলচ্চিত্রের নায়িকা হওয়ার ঝোঁক প্রবল হয়। বারবার দেখতে থাকেন পছন্দের সিনেমাটি। একসময় সিদ্ধান্ত নিয়েই নেন তাঁকেও নায়িকা হতে হবে। পরে তিনিই বাড়ি পালিয়ে নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমায় পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি নায়িকা শিমলা। গতকাল ছিল তার জন্মদিন।
শিমলা সেই সময়ের কথা মনে করে এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি “কেয়ামত থেকে কেয়ামত” দেখে নায়িকা হয়েছি। সিনেমাটি দেখে আয়নার সামনে দাঁড়িয়ে সংলাপ নকল করতাম। মাকে বললাম, আমি নায়িকা হব। মা ভাবলেন, আমি পাগলটাগল হয়ে গেলাম মনে হয়, ভাবলেন আমার মাথা ঠিক নাই। পড়াশোনা গেল গোল্লায়। কোনোমতে এসএসসি পাস করে ইন্টারে ভর্তি হই। সিনেমার নেশায় এরপর আর পড়াশোনা হয়নি।’
কীভাবে নায়িকা হলেন শিমলা? সেই গল্পও যেন সিনেমার মতোই। কিশোরী শিমলা বড় ভাইকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ থেকে পালিয়ে ঢাকায় আসেন। পরিচিতজনের মাধ্যমে গুণী পরিচালক শহীদুল ইসলাম খোকনের সঙ্গে যোগাযোগ। তাঁর সাহস দেখে পছন্দ হয় পরিচালকের। তাঁকে সুযোগ দেন। এর পরেই সিনেমায় নাম লেখান। শহীদুল ইসলাম খোকন ‘ম্যাডাম ফুলি’ ছবিতে সুযোগ দেন। ছবিটি মুক্তির পর শিমলা পরিচিত হয়ে ওঠেন। প্রথম ছবিতে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরে ক্যারিয়ারে আর কোনো বাধা থাকেনি। পরে ‘পাগলা ঘণ্টা’, ‘ভেজা বেড়াল’সহ বেশ কিছু সিনেমা দিয়ে ঢালিউডে জায়গা শক্ত হয়। অল্প সময়েই ৩৫টির মতো ছবিতে অভিনয় করেছেন শিমলা। পরবর্তী সময়ে ২০১৫ সালের পর থেকে দেশের সিনেমায়ও অনিয়মিত।সমসাময়িক তারকাদের তুলনায় শিমলা অভিনীত ছবির সংখ্যা অনেক কম। বিষয়টিকে তিনি ভাগ্যের লিখন বলেই জানালেন। শিমলা বলেন, ‘আমার সময় পরিচালকেরা অন্য ব্যস্ত শিল্পীদের নিয়ে ব্যস্ত ছিলেন। তাঁরা আমাকে নিয়ে ভাবার সময় হয়তো পাননি। তাই যত বেশি কাজ করা উচিত ছিল, তা করা হয়নি।
তবে ভালো ক্যারিয়ার নিয়ে খুব একটা ভাবেননি। কখনো শীর্ষেও যেতে চাননি। নিয়মিত কাজ করে যেতে চেয়েছেন। জানালেন, কম কাজের কারণ; অনেক সময় তিনি পছন্দমতো চরিত্র পাননি। এসবে মোটেও বিচলিত নন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাকে দর্শকেরা “ম্যাডাম ফুলি” নামে বেশি চেনে। একটি চরিত্র হয়ে দর্শকহৃদয়ে বেঁচে থাকতে পারাটা একজন শিল্পীর অনেক বড় পাওয়া।’
সর্বশেষ কাজ নিয়ে এই অভিনেত্রী ২০২০ সালের দিকে জানিয়েছিলেন, ঢালিউড থেকে বলিউডে যাচ্ছেন। এ জন্য তিনি বেশ কয়েক বছর মুম্বাইয়ের মীরা রোডের একটি বাড়িতে ছিলেন। বলিউডে কাজ করার স্বপ্ন নিয়েই যাওয়া। সেই সময়ে বলেছিলেন ‘সফর’ নামের একটি ছবিতেও অভিনয় করবেন। কিন্তু পরে আর সিনেমাটি নিয়ে কিছু জানা যায়নি। এর এক বছর পরেই তিনি ঢালিউডে আলোচিত হন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করে। সিনেমাটি সেন্সরেও আটকে যায়। এতে এক কিশোরের সঙ্গে তাঁকে প্রেম করতে দেখা যায়। বেশ কিছু দৃশ্য নিয়ে বিতর্কও হয়। এটিই ছিল তাঁর প্রধান চরিত্রে অভিনয় করা সর্বশেষ সিনেমা।
আলোচনার বাইরে থাকা এই নায়িকা এবার নির্বাচনের সময় হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে আলোচিত হন। কারণ, এক বছর আগেও যিনি আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিতে সরাসরি দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, এবার তাঁকেই দেখা যায় ধানের শীষের নির্বাচনী প্রচারণায়। প্রতীক বদলে মাঠে নামা এই নায়িকার অবস্থান নিয়ে ভোটের মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিস্তর আলোচনা।
সমালোচনা নিয়ে শিমলা গণমাধ্যমে বলেছিলেন, ‘আমি মোটেও ভোল পাল্টাইনি। আমি একজন শিল্পী, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আর আমি যে কারও জন্য ভোট চাইতে পারি। এমনকি যেকোনো দলের হয়ে নির্বাচনে লড়ার আগ্রহও প্রকাশ করতে পারি—এটাতে মোটেও কোনো সমস্যা দেখছি না। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো দলের কর্মী নই। শিল্পী হিসেবে আমি সবার। যাকে মন চাইবে, আমি তার জন্য ভোট চাইব।’
পাঠকের মতামত:
- প্রথম ছবিতেই বাজিমাত
- রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নেবেন আশা ভোসলে
- লুজারের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ
- গেইনারের শীর্ষে মীর আখতার
- সোমবারও খান ব্রাদার্সের সর্বোচ্চ লেনদেন
- ইরান-আমেরিকার চুক্তি না হওয়ায় শেয়ারবাজারে পতন
- আইডিএলসি ফাইন্যান্সের স্পটে লেনদেন শুরু বুধবার
- অগ্রণী ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ বুধবার
- কর্ণফুলি ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- বার্জার পেইন্টস রাইটের অর্থ ব্যবহারের সময়সীমা বৃদ্ধি
- একমি পেস্টিসাইডসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- প্রগতি ইন্স্যুরেন্সের ৩০% লভ্যাংশ ঘোষনা
- জ্ঞানহীন মাকসুদ কমিশনের তরুণ প্রজন্মকে জ্ঞান দেওয়া নিয়ে আলাপ
- ১২ হাজারের বেশি গান গেয়েছেন আশা ভোঁসলে
- পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’
- ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
- মার্জিন রুলস বাস্তবায়নে ৩ মাস সময় চায় ডিবিএ
- ডিএসইকে তোয়াক্কা করল না একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে উত্থান
- লুজারের শীর্ষে তুং-হাই নিটিং অ্যান্ড ডাইং
- খান ব্রাদার্সের সর্বোচ্চ লেনদেন
- ব্লক মার্কেটে ৬৭ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- বিডি অটোকারসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- মুনাফা ১৩২৫ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ২২৮ কোটি
- অগ্রণী ইন্স্যুরেন্সের স্পটে লেনদেন শুরু
- লেনদেনে ফিরেছে লাফার্জহোলসিম
- বৈদেশিক বিনিয়োগের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হবে
- বিনিয়োগকারীরা হারালো ৭৩৭ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৯ কোটি টাকার লেনদেন
- রহস্যময়ী লুকে পরীমণি
- নবম পেরোতেই তিনবার ফেল করেন অক্ষয়
- সিটি ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষনা
- লোকসানে ন্যাশনাল টিউবস
- বিনিয়োগকারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা হবে
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এপিএসসিএল কূপন বেয়ারিং বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি অটোকার
- বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় নির্ধারণ
- গোলাপী পোশাকে অন্য এক জয়া
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে আইসিবি ইসলামী ব্যাংক
- খান ব্রাদার্সের সর্বোচ্চ লেনদেন
- যুদ্ধ বিরতি ভেঙ্গে যাওয়ার শঙ্কায় পতনে ফিরল শেয়ারবাজার
- গেইনারের শীর্ষে বেঙ্গল উইন্সডোর
- রবিবার লেনদেনে ফিরবে লাফার্জ হোলসিম
- অগ্রণী ইন্স্যুরেন্সের স্পটে লেনদেন শুরু রবিবার
- ইস্টার্ন ব্যাংকের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- আরামিটের এজিএম স্থগিত
- এটলাস বাংলাদেশের লোকসান কমেছে ১৭ শতাংশ
- কারখানা বন্ধ ডমিনেজ স্টিলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রানার অটো থেকে বেরিয়ে যাচ্ছে ব্রুমার ফ্রন্টিয়ার
- লিন্ডে বিডির ১১ বছরের মধ্যে সর্বনিম্ন লভ্যাংশ, ইপিএসে রেকর্ড ধস
- আর্থিক হিসাব প্রকাশ করবে ন্যাশনাল টিউবস
- লাফার্জহোলসিমের লেনদেন বন্ধ
- লিন্ডে বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ব্যাংকের লভ্যাংশ ঘোষনা
- ফিরলেন শার্লক হোমস
- লুজারের শীর্ষে ঢাকা ডাইং
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- খান ব্রাদার্সের সর্বোচ্চ লেনদেন
- যুদ্ধ বিরতির খবরে শেয়ারবাজারে বড় উত্থান
- গেইনারের শীর্ষে বঙ্গজ
- ফুরফুরে মেজাজে প্রভা
- আড়াই লাখ ছাড়াল সোনার ভরি
- মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতি : শেয়ারবাজারে লেনদেনের শুরুতে বড় উত্থান
- আরামিটে রিসিভার নিয়োগ
- মুক্তি পাচ্ছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ
- যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডে আবেদনের সময় বৃদ্ধি
- সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই : এনবিআর চেয়ারম্যান
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার














