ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

২০২৬ এপ্রিল ১১ ১৫:৩০:৪৩
সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৫-০৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৫.৫৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৭ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৫.৫৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৪.০৩%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - একমি পেস্টিসাইডের ৩.৪৪%, লাভেলো আইসক্রীমের ২.৯৯%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.৬০% ডমিনেজের ২.৫৯%, টেকনো ড্রাগসের ২.১৩%, সিটি ব্যাংকের ২.০৫%, ওরিয়ন ইনফিউশনের ২.০১%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১.৮৯% ও জিকিউ বলপেনের ১.৮৫% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে