১৫ ব্যাংকে খেলাপি ঋণ বেশি বেড়েছে, এগিয়ে ন্যাশনাল ব্যাংক
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে খেলাপি ঋণ সবচেয়ে বেশি কমেছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে। ব্যাংকটিতে খেলাপি ঋণ কমেছে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। একই সময়ে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে। পাশাপাশি রাষ্ট্র খাতের সোনালী ব্যাংক এবং বেসরকারি ইসলামী ব্যাংকেও উল্লেখযোগ্য পরিমাণে খেলাপি ঋণ বেড়েছে। এই তিন ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। আরও ১২ ব্যাংকে খেলাপি ঋণ ১৫০ কোটি থেকে ৭০০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে।
তবে জনতা ব্যাংকে খেলাপি ঋণ বড় আকারে কমায় আলোচ্য তিন মাসে ব্যাংক খাতে সার্বিকভাবে খেলাপি ঋণ কমেছে ৬৪২ কোটি টাকা। খেলাপি ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৫৬ হাজার কোটি ৩৯ টাকা, যা সেপ্টেম্বর শেষে কমে হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা।
২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন দেশে মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি ৪১ লাখ টাকা। এখন তা দেড় লাখ কোটি টাকার ওপরে। গত ১৪ বছরে খেলাপি ঋণ প্রায় ৭ গুণ বেড়েছে।
গত জুন শেষে জনতা ব্যাংকে খেলাপি ঋণ ছিল ২৮ হাজার ৫৪১ কোটি টাকা, যা সেপ্টেম্বরে কমে হয়েছে ১৭ হাজার কোটি টাকা। ফলে ব্যাংকটির খেলাপি ঋণ কমেছে ১১ হাজার ৫৪১ কোটি টাকা।
একই সময়ে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৩৬৬ কোটি থেকে কমে হয়েছে ১ হাজার ৮৩০ কোটি টাকা। ফলে তিন মাসে মার্কেন্টাইল ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ৫৩৬ কোটি টাকা।
মার্কেন্টাইল ব্যাংকের এমডি কামরুল ইসলাম চৌধুরী বলেন, চট্টগ্রামের একটি গ্রুপের ঋণ নিয়মিত হয়েছে। পাশাপাশি আরও কিছু গ্রাহকের ঋণ নিয়মিত হয়েছে। এ কারণে খেলাপি ঋণ কমেছে।
গত জুলাই-সেপ্টেম্বর সময়ে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ ৯ হাজার ৩৩১ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৫১৪ কোটি টাকা। অর্থাৎ খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ১৮৩ কোটি টাকা।
ন্যাশনাল ব্যাংকের এমডি মেহমুদ হোসেন বলেন, ‘খেলাপি ঋণের আগের তথ্যে কিছুটা ভুল ছিল। আবার নতুন করেও কিছু ঋণ খেলাপি হয়ে পড়েছে। এই কারণে খেলাপি ঋণ এত বেড়েছে। তবে অক্টোবর-নভেম্বরে খেলাপি ঋণ কমেছে।’
আলোচ্য সময়ে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ১২ হাজার ৩৮১ কোটি থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৯২ কোটি টাকা। আলোচিত হলমার্ক ঋণ কেলেঙ্কারির পর থেকে ব্যাংকটি ধুঁকছে। এখন বড় করপোরেটদের ঋণ দেওয়া বন্ধ রেখে ট্রেজারি ব্যবসা করে আয় করছে তারা।
একই সময়ে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৫ হাজার ৬২৯ কোটি টাকা থেকে বেড়ে ৭ হাজার ৮৪ কোটি টাকায় উঠেছে। বড় ধরনের ঋণ অনিয়মের কারণে গত ডিসেম্বর থেকে ব্যাংকটি তারল্যসংকটে ভুগছে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকে চাহিদামতো অর্থ জমা রাখতে না পারায় জরিমানা গুনছে। এরপরও ঋণে অনিয়ম বন্ধ হয়নি, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও ঋণ বিতরণ বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ব্যাংকটির তারল্যসংকট কাটাতে বিনা জামানতে টাকার জোগান দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
আলোচ্য সময়ে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ৮ হাজার ৩৮ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৮ কোটি টাকা। ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ ১ হাজার ৪০৫ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪৩ কোটি টাকা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৫১৭ কোটি থেকে বেড়ে ২ হাজার ৯৪২ কোটি টাকায় উঠেছে। এই সময়ে আইএফআইসি, অগ্রণী, ডাচ্–বাংলা, বাংলাদেশ কমার্স, ইউসিবি, ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট, দি সিটি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণ ১৫০-৩৫০ কোটি টাকা পর্যন্ত বেড়েছে।
পাঠকের মতামত:
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














