ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

অফিসের দিন প্রপারলি ইউটিলাইজ করা হয়

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২১:১১:২৪
অফিসের দিন প্রপারলি ইউটিলাইজ করা হয়

বিনোদন ডেস্ক : মডেল এবং অভিনেত্রী সাদিয়া আক্তার প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিজীবন ও সমসাময়িক নানা বিষয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রভা জানালেন নিজের বদলে যাওয়া জীবনযাপন আর কর্মক্ষেত্রের অভিজ্ঞতার কথা।

ভিডিওতে প্রভাকে বেশ উচ্ছ্বসিত মেজাজে দেখা গেছে। তিনি জানান, শুটিং বা কাজের চাপে নয় বরং অফিসেই তার দিনটি সবচেয়ে গোছানো কাটে।

প্রভা বলেন, ‘একমাত্র অফিসে যেদিন আসি, সেই দিন সবকিছু টাইম মত হয়। টাইম মত নামাজ পড়ি, টাইম মত খাই, টাইম মত ঘুম থেকে উঠি। সবকিছু একদম টাইমলি মানে পুরা দিনটা একদম প্রপারলি ইউটিলাইজ করা হয়। একটা প্রোডাক্টিভ ডে হয়।’

তবে বাসায় থাকার দিনগুলো একেবারেই বিপরীত কাটে বলে অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী। প্রভার ভাষ্য, ‘এছাড়া যেদিন বাসায় থাকি, সেদিন সারাদিন শুয়ে থাকি, কফির পর কফি খেতে থাকি, স্ক্রল করতে থাকি। খাওয়া-দাওয়া মানে সবকিছু ইভেন তখন নামাজ পড়তে ও আলসেমি লাগে।’

তার কথায়, ‘অফিসে আসলে যখন যেইরকম ডিশ খেতে ইচ্ছে করছে কোনোদিন সালাদ, কোনোদিন সুপ সেটা খেতে পারছি। মানে সবকিছু মিলিয়ে আমি একমাত্র প্রেফার করি অফিসে আসতে।’

ভিডিওর শেষে নিজের বিকেলের খাবার দেখিয়ে তিনি বলেন, ‘এই যে দেখেন, আমার খাইতে ইচ্ছে করছে সালাদ, কি সুন্দর করে বানায়ে দিছে। এই যে ডেজার্টও দিছে, বাট আমি ভাবছি চিনি কমায়ে দেবো। অল্প একটুখানি দই দিছে। দ্যাটস ইট। ভেরি গুড, আই প্রেফার অফিস।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন