ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ

২০২৬ জুলাই ২৮ ২২:০৭:৩৮
ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৮৩ শতাংশ।

ব্যাংকটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১২ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.১০ টাকা বা ৮৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.১৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৮ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৭ টাকা বা ৮৮ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৮৪ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন