ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা

২০২৬ জুলাই ২৮ ২০:৩৩:৩৪
তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে। পণ্য বিক্রি বৃদ্ধি, সুদজনিত ব্যয় কমে আসা এবং করহার হ্রাসের প্রভাবে এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা ১১১ শতাংশ বেড়ে ১৮০ কোটি টাকার বেশি হয়েছে।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৬.৮১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮.১১ টাকা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ১৮.৭০ টাকা বা প্রায় ১০৩ শতাংশ।

একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ৮৫ কোটি ৬৯ লাখ টাকা থেকে বেড়ে ১৮০ কোটি ৭৭ লাখ টাকায় উন্নীত হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি ৮ লাখ টাকা বা প্রায় ১১১ শতাংশ।

কোম্পানিটির মতে, গত বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে পণ্য বিক্রি বৃদ্ধি, সুদজনিত ব্যয় হ্রাস এবং করহার কমে যাওয়ার কারণে মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এসেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন