ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

সূচকে পতনে, লেনদেনে উত্থান

২০২৬ জুলাই ২৯ ১৬:৫৬:০৯
সূচকে পতনে, লেনদেনে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দুই কার্যদিবস বড় উত্থানের পরে বুধবার (২৯ জুলাই) পতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮ পয়েন্টে। এর আগে চলতি সপ্তাহের মঙ্গলবার ৬০ পয়েন্ট ও সোমবার ৫৫ পয়েন্ট বেড়েছিল এবং রবিবার ২০ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৩৪২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮১ কোটি ৫৯ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৩ টি বা ২৮.৯০ শতাংশের। আর দর কমেছে ২৩৯ টি বা ৬১.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৯ টি বা ৯.৯৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৩ টির, কমেছে ১২৭ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭১৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন