ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

আইডিএলসি ফাইন্যান্সের অর্ধবার্ষিকে ২৮ কোটি টাকার মুনাফা বেড়েছে

২০২৬ জুলাই ২৯ ০৯:৩৮:৩৮
আইডিএলসি ফাইন্যান্সের অর্ধবার্ষিকে ২৮ কোটি টাকার মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) নিট মুনাফা ও শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৮ কোটি টাকা বা ২৬ শতাংশ।

কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৯৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২.৩৭ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ০.৬২ টাকা বা ২৬ শতাংশ।

একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ১০৯ কোটি টাকা থেকে বেড়ে ১৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ২৮ কোটি টাকা বা ২৬ শতাংশ।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আইডিএলসির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.২৬ টাকা। এ হিসাবে প্রান্তিকভিত্তিক ইপিএস বেড়েছে ০.৩৭ টাকা বা ২৯ শতাংশ।

৪৫৮ কোটি ৩১ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে গত ৩০ জুন নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ২৫২ কোটি ৭২ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.১৫ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন