ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বড় লোকসানে ইসলামী ব্যাংক

২০২৬ জুলাই ৩০ ০৮:৩৯:৫৩
বড় লোকসানে ইসলামী ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৬) আর্থিক ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। আগের বছরের একই সময়ের থেকে চলতি বছরে ব্যাংকটির ব্যবসায় পতন প্রায় ১ হাজার ৩৮৪ কোটি টাকা।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৮.১৮) টাকা। এ সময়ে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা। তবে ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটির মুনাফা হয়েছিল ৬৭ কোটি ৪০ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ০.৪২ টাকা ছিল।

ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ৬ মাসের ব্যবসায় পতন ১ হাজার ৩৮৩ কোটি ৮৮ লাখ টাকা বা ২০৫৩ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬.৩৯ টাকা। এ সময়ে মোট লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ২৮ কোটি ২৬ লাখ টাকা। আগের বছরের একই প্রান্তিকে ব্যাংকটি ৩৭ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা করেছিল, যা শেয়ারপ্রতি ০.২৪ টাকা ছিল। ফলে দ্বিতীয় প্রান্তিকে পতন ১ হাজার ৬৫ কোটি ৮৯ লাখ টাকা বা ২৮৩৩ শতাংশ।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.০৩ টাকা।

ব্যবসায় পতনের বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানতের বিপরীতে ব্যয় বৃদ্ধি, বিনিয়োগ আয় কম, খেলাপি ঋণ ও অন্যান্য ব্যাংক থেকে প্লেসমেন্ট আয় কম হওয়ায় ব্যবসায় পতন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন