রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
দেশের বৃহত্তম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস ম্যানেজমেন্ট পরিচালিত চারটি মিউচুয়াল ফান্ডের সব তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বিনিয়োগ সম্পদ অক্ষত ও নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে ফান্ডগুলোর কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক।
১৩ জুলাই ২০২৬ তারিখে ব্র্যাক ব্যাংক প্রকাশিত মিউচুয়াল ফান্ড অ্যাসেট কনফার্মেশন রিপোর্টে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত কাস্টডিয়ানে সংরক্ষিত সব মূলধন বাজারে বিনিয়োগ এবং ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) শতভাগ হিসাবভুক্ত রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী এসব সম্পদ স্বাধীন কাস্টডিয়ানের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে।
প্রতিবেদন অনুযায়ী, রেস পরিচালিত পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড-এর মোট সম্পদের পরিমাণ ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে তালিকাভুক্ত শেয়ার, বিএসইসি অনুমোদিত অ-তালিকাভুক্ত বিনিয়োগ এবং ব্যাংক আমানতে মোট ৭১৮ কোটি ৭২ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।
ব্র্যাক ব্যাংক তাদের প্রত্যয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও সংযুক্ত করেছে। এতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির বিধিমালা অনুযায়ী মিউচুয়াল ফান্ডের তালিকাভুক্ত শেয়ার সম্পদ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকে না; বরং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংকের নিজস্ব ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) হিসাবেই সংরক্ষিত থাকে। এছাড়া শেয়ার লেনদেনের নিষ্পত্তিও ওই কাস্টডিয়ান হিসাবের মাধ্যমে সম্পন্ন হয় এবং কাস্টডিয়ানের জ্ঞাতসারে ছাড়া তা করা সম্ভব নয়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রেস ম্যানেজমেন্টের জনসংযোগ বিভাগের এক কর্মকর্ত বলেন, "আমরা সবসময়ই বলে আসছি যে আমাদের ফান্ডের সম্পদের শতভাগ হিসাব রয়েছে, কোথাও কোনো ঘাটতি নেই। শুধু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে নয়, স্বাধীন কাস্টডিয়ানও এসব সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। কিছু স্বার্থান্বেষী মহল দায়িত্বজ্ঞানহীনভাবে রেস পরিচালিত ফান্ডের সম্পদ গায়েব বা আত্মসাতের অভিযোগ তুলে আমাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে প্রকাশিত কাস্টডিয়ানের এসব প্রতিবেদন প্রমাণ করে যে রেস পরিচালিত ফান্ডগুলোর সব সম্পদ নিরাপদ এবং যথাযথভাবে হিসাবভুক্ত রয়েছে।"
এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজের (এএমএফএসি) নিয়ন্ত্রক বিষয়ক লিয়াজোঁ প্রফেসর এ.কে.এম. মাজহারুল ইসলাম বলেন, "বন্ধ-মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য এটি ইতিবাচক খবর। এটি প্রমাণ করে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও কাস্টডিয়ানের পৃথক দায়িত্ব কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং কাস্টডিয়ান ফান্ডের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করছে। আমাদের দীর্ঘদিনের অবস্থান হলো, দেশের মিউচুয়াল ফান্ড খাত অত্যন্ত নিয়ন্ত্রিত ও বিধি-অনুগত। দুঃখজনকভাবে কিছু মহল অসৎ উদ্দেশ্যে, এমনকি বাজারে কারসাজির স্বার্থে, ফান্ডের সম্পদ আত্মসাতের মতো বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। ব্র্যাক ব্যাংকের সর্বশেষ এই প্রত্যয়ন রেস পরিচালিত ফান্ডগুলোর ক্ষেত্রে এমন গুজবকে ভিত্তিহীন প্রমাণ করেছে।"
পাঠকের মতামত:
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা














