ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু

২০২৬ আগস্ট ০৯ ১৫:১৪:১৩
শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ আগস্ট) মূল্যসূচকের পতন হয়। এবার চলতি সপ্তাহ শুরু হয়েছে একইভাবে। এছাড়া লেনদেনে হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (০৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮২২ পয়েন্টে। যা আগের কার্যদিবস কমেছিল ৩৩ পয়েন্ট।

আজ ডিএসইতে ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৮৩ কোটি ১৫ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ২০.১৫ শতাংশের। আর দর কমেছে ২৮৬ টি বা ৭২.৯৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ১৩৯ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬১৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন