লাইফ ফান্ড থেকে ২,৩৬৭ কোটি টাকা লোপাট, দেউলিয়ার দ্বারপ্রান্তে ফারইস্ট ইসলামী লাইফ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের বেসরকারি জীবনবীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আর্থিক সংকটে দেউলিয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিশেষ নিরীক্ষায় কোম্পানিটির লাইফ ও সঞ্চয় তহবিল থেকে ২ হাজার ৩৬৭ কোটি টাকা লোপাটের তথ্য উঠে এসেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, কোম্পানিটির সব স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি করলেও সাড়ে পাঁচ লাখের বেশি গ্রাহকের সব পাওনা পরিশোধ করা সম্ভব হবে না।
আইডিআরএর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, ফারইস্ট ইসলামী লাইফের মোট সম্পদের মূল্য ৩ হাজার ১৪৯ কোটি টাকা। বিপরীতে বকেয়া ও মেয়াদোত্তীর্ণ বীমা দাবির পরিমাণ ৩ হাজার ৩১০ কোটি টাকা, যা বিদ্যমান সম্পদের চেয়ে ১৬১ কোটি টাকা বেশি।
তবে খাতসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, প্রকৃত আর্থিক ঘাটতি আরও বড়। কারণ কোম্পানির সম্পদের বড় অংশই জমি, ভবন ও অন্যান্য স্থাবর সম্পদে বিনিয়োগ করা, যা দ্রুত বিক্রি করা কঠিন। বর্তমান বাজার পরিস্থিতিতে এসব সম্পদ বিক্রি করলে বাজারমূল্যের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম দাম পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত ঘাটতি এক হাজার কোটি টাকারও বেশি হতে পারে বলে তাদের ধারণা।
আইডিআরএর নির্দেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান শিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি পরিচালিত বিশেষ নিরীক্ষায় আরও দেখা যায়, লাইফ ও সঞ্চয় তহবিল থেকে ২ হাজার ৩৬৭ কোটি টাকা সরিয়ে নেওয়ার পাশাপাশি ৪৩২ কোটি টাকার লেনদেনে গুরুতর অনিয়ম হয়েছে। নিরীক্ষা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তোপখানা রোড ও কাকরাইলসহ বিভিন্ন এলাকায় বাজারদরের চেয়ে অনেক বেশি দামে ভুয়া দলিলের মাধ্যমে সম্পদ কেনার নামে প্রায় ৭০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া কোম্পানির ব্যাংক আমানত বন্ধক রেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে শত শত কোটি টাকা ঋণ নেওয়া হলেও সেগুলোর বড় অংশ এখন খেলাপি।
আইন অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার ৯০ দিনের মধ্যে বীমা দাবি নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও গত এক বছরে ফারইস্ট মোট বকেয়া দাবির মাত্র ৬ শতাংশ পরিশোধ করেছে। ফলে একই সময়ে অন্তত ১১ হাজার গ্রাহক তাদের চলমান বীমা পলিসি বাতিল করেছেন। বর্তমানে দেশের ৩৬টি জীবনবীমা কোম্পানির মোট পুঞ্জীভূত বকেয়া দাবির প্রায় ৭০ শতাংশই এককভাবে ফারইস্ট ইসলামী লাইফের।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মঈন উদ্দিন বলেন, ফারইস্টের বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে, নিয়ন্ত্রক সংস্থাগুলো সময়মতো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বছরের পর বছর গ্রাহকদের সঞ্চয়ের হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হলেও যথাযথ তদারকি না থাকায় সংকট আজ চরম পর্যায়ে পৌঁছেছে। তার মতে, কোম্পানির সব সম্পদ বিক্রি করলেও গ্রাহকদের শতভাগ পাওনা পরিশোধ করা সম্ভব হবে না, যা পুরো বীমা খাতের প্রতি জনআস্থার জন্য বড় হুমকি।
ফারইস্ট ইসলামী লাইফের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. আব্দুর রহিম ভূঁইয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে তৎকালীন মালিকপক্ষ ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাৎ করেছে। বর্তমানে কোম্পানির হাতে নগদ অর্থ প্রায় নেই বললেই চলে। প্রিমিয়াম থেকে আসা সীমিত অর্থ দিয়েই বীমা দাবি পরিশোধের চেষ্টা চলছে।
তিনি জানান, অতীতে কোম্পানির স্থাবর সম্পদ অতিমূল্যায়িত দামে কেনা হয়েছিল। আইডিআরএর অনুমোদন ছাড়া সেগুলো বিক্রি করা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনার পর সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সম্পদের বর্তমান বাজারমূল্য নির্ধারণে তিনটি স্বাধীন মূল্যায়নকারী প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
আইডিআরএর মুখপাত্র সাইফুন্নাহার সুমি বলেন, ফারইস্টসহ সাতটি জীবনবীমা কোম্পানিকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকার বকেয়া দাবি দ্রুত পরিশোধে এসব কোম্পানিকে শেয়ার ও স্থাবর সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কত টাকা পরিশোধ করা হবে, তার পরিকল্পনা আগস্টের মধ্যেই জমা দিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে














