ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

২০২৬ আগস্ট ০৮ ১১:০০:০৩
হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : হাতে গুরুতর আঘাত পেয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানে তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আপাতত তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানা গেছে।

অসুস্থ অভিনেতাকে দেখতে কলকাতার পিয়ারলেস হাসপাতালে যান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল থেকে একটি ছবি প্রকাশ করে তিনি মিঠুন চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করেন।

তবে কীভাবে তার হাতে আঘাত লেগেছে, কিংবা শুটিং চলাকালে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিনেতার অসুস্থতার খবর প্রকাশের পর তার ভক্ত-অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করছেন।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন