বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনে মুনাফা-লোকসান, খেলাপি ঋণ কিংবা পরিচালনা পর্ষদের ভাতা নিয়ে নিয়মিত আলোচনা হলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব্যয় নিয়ে এতদিন কার্যত কোনো প্রকাশ্য বিশ্লেষণ হয়নি। বার্ষিক প্রতিবেদনের পাতায় ছড়িয়ে থাকা এই তথ্য কখনোই একত্রে উঠে আসেনি। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব্যয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যাংকভেদে গড় মাসিক বেতনে রয়েছে বড় ধরনের পার্থক্য—কোথাও প্রায় দুই লাখ টাকা, আবার কোথাও তা নেমে এসেছে ৬০ হাজার টাকার ঘরে।
শীর্ষে এমটিবি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেয়ারবাজারভুক্ত ব্যাংকগুলোর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের গড় মাসিক বেতনে শীর্ষে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের পেছনে মোট বেতন ব্যয় দাঁড়িয়েছে ৬৭৪ কোটি ৪২ লাখ টাকা। ২ হাজার ৯৮০ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে গড় মাসিক ব্যয় দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।
শীর্ষ তালিকায় ঢাকা ও প্রাইম ব্যাংক
এমটিবির পরেই অবস্থান করছে ঢাকা ব্যাংক ও প্রাইম ব্যাংক। উভয় ব্যাংকের কর্মকর্তাদের গড় মাসিক বেতন প্রায় ১ লাখ ৬৮ হাজার টাকা। ঢাকা ব্যাংকের মোট বেতন ব্যয় ৪৩১ কোটি ৩৯ লাখ টাকা, যেখানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২ হাজার ১৪৫ জন। অন্যদিকে প্রাইম ব্যাংকে ৩ হাজার ৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য বেতন ব্যয় হয়েছে ৬২৩ কোটি ৬৪ লাখ টাকা।
সিটি ব্যাংক ও অন্যান্য ব্যাংক
তালিকার পরবর্তী অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটির ৬ হাজার ২১৯ জন কর্মকর্তা-কর্মচারীর পেছনে মোট বেতন ব্যয় ১ হাজার ২০৪ কোটি ৪৩ লাখ টাকা। এতে গড় মাসিক বেতন দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার টাকা।
এ ছাড়া ট্রাস্ট ব্যাংক-এ গড় বেতন ১ লাখ ৪৩ হাজার টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও এনসিসি ব্যাংক-এ এই ব্যয় ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকার মধ্যে। শাহজালাল ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক-এ গড় বেতন প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার কাছাকাছি।
বড় কর্মীবাহিনী, মাঝারি গড় বেতন
কর্মীসংখ্যায় বড় ব্যাংক হলেও গড় বেতনের দিক থেকে মাঝামাঝি অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির ১০ হাজার ২৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর পেছনে মোট বেতন ব্যয় ১ হাজার ৪৮১ কোটি ৩৬ লাখ টাকা। এতে গড় মাসিক বেতন দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ-এ ১৭ হাজার ৭৩০ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য বেতন ব্যয় হয়েছে ২ হাজার ৩৭০ কোটি ৮৭ লাখ টাকা। গড় মাসিক বেতন প্রায় ১ লাখ ১১ হাজার টাকা। পূবালি ব্যাংক-এ গড় বেতন প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
তালিকার নিচে ডাচ-বাংলা
সবচেয়ে কম গড় বেতন দেওয়া ব্যাংক হিসেবে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির ১২ হাজার ৩৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর পেছনে মোট বেতন ব্যয় ৯১৫ কোটি ৯৮ লাখ টাকা হলেও গড় মাসিক বেতন দাঁড়িয়েছে মাত্র ৬২ হাজার টাকা।
এ ছাড়া আইএফআইসি ব্যাংক-এ গড় বেতন ৭১ হাজার টাকা, এনআরবিসি ব্যাংক-এ ৭৮ হাজার টাকা। রূপালি ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক-এ গড় বেতন প্রায় ৮২ হাজার টাকা।
মোট বেতন ব্যয়ে শীর্ষ তিন ব্যাংক
কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদিবাবদ মোট ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটি এক বছরে স্টাফদের পেছনে ব্যয় করেছে ২ হাজার ৩৭০ কোটি ৮৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যেখানে বেতন ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৮১ কোটি ৩৬ লাখ টাকা। আর তৃতীয় সর্বোচ্চ বেতন ব্যয়কারী ব্যাংক হলো পূবালি ব্যাংক, যার স্টাফদের পেছনে ব্যয় হয়েছে ১ হাজার ৩৬০ কোটি ৭০ লাখ টাকা।
নিম্নে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা শেয়ারবাজারের ব্যাংকগুলোর কর্মকর্তাদের ব্যয়ের তথ্য তুলে ধরা হলো-

পাঠকের মতামত:
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা














